ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • বাংলাদেশের কাছে পরাজয়ের পর শাস্তির কবলে ভারত

    বাংলাদেশের কাছে পরাজয়ের পর শাস্তির কবলে ভারত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রুদ্ধশ্বাস ম্যাচে মেহেদি হাসান মিরাজের অবিশ্বাস্য ব্যাটিং দৃঢ়তায় বাংলাদেশের কাছে প্রথম ওয়ানডে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। ১ উইকেটে সেই পরাজয়ের ক্ষত শুকানোর আগেই ধীরগতির বোলিংয়ের কারণে শাস্তির মুখে পড়েছে রোহিত শর্মার দল। তাদেরকে ম্যাচ ফির ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে।

    আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালে এই শাস্তির ঘোষণা দেন।


    নির্ধারিত সময়ে ৪ ওভার কম বোলিং করেছে ভারত। আইসিসির কোড অব কন্ডাক্টে ও প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের আর্টিক্যাল ২.২২ অনুসারে, এটি স্লো ওভার-রেট হিসেবে পরিচিত। ওভারপ্রতি ২০ শতাংশ করে মোট ৪ ওভারের জন্য ৮০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়। ভারত অধিনায়ক রোহিত শর্মা অভিযোগ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

    উল্লেখ্য, মিরপুর শেরেবাংলায় অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করে ১৮৬ রানে গুটিয়ে যায় ভারত। ১৮৭ রান তাড়া করতে নেমে এক পর্যায়ে ১৩৬ রানেই ৯ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। শেষ উইকেটে মুস্তাফিজুর রহমানকে নিয়ে ৪১ বলে ৫১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে বাংলাদেশকে অবিস্মরণীয় জয় এনে দেন মেহেদি হাসান মিরাজ। তিনি ৩৯ বলে ৩৮* রানে অপরাজিত থাকেন। ম্যাচসেরার পুরস্কার ওঠে তার হাতে। আগামী ৭ ডিসেম্বর সিরিজের দ্বিতীয় ওয়ানডে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ