ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • তিন স্মারক স্বর্ণমুদ্রার দর বাড়িয়ে ৭৫ হাজার টাকা

    তিন স্মারক স্বর্ণমুদ্রার দর বাড়িয়ে ৭৫ হাজার টাকা
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্মারক স্বর্ণমুদ্রার দর আরেক দফা বাড়াল বাংলাদেশ ব্যাংক। বর্তমান প্রচলিত তিন ধরনের স্মারক স্বর্ণমুদ্রার প্রতিটিতে তিন হাজার টাকা বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। চলতি বছর এ নিয়ে তৃতীয় দফা দর বাড়ল। আন্তর্জাতিক ও দেশি বাজারে দর বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য করতে দাম পুনঃনির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

    বাংলাদেশে বর্তমানে তিন ধরনের স্বর্ণ স্মারক মুদ্রা রয়েছে। এসব মুদ্রা হলো- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০০০, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মশতবর্ষ ১৯২০-২০২০ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ১৯৭১-২০২১। প্রতিটি স্মারক মুদ্রা ২২ ক্যারেট মানের ১০ গ্রাম ওজনের স্বর্ণ দিয়ে প্রস্তুত করা। প্রতিটি মুদ্রায় গত ৮ মার্চ দুই হাজার টাকা বাড়িয়ে ৬৮ হাজার এবং ২৪ মে চার হাজার টাকা বাড়িয়ে ৭২ হাজার করা হয়। এর আগে সর্বশেষ ২০২০ সালের অক্টোবরে প্রতিটি স্বর্ণ মুদ্রায় একবারে ছয় হাজার টাকা করে বাড়িয়ে ৬৬ হাজার টাকা পুনঃনির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। তার আগে ওই বছরের জুন ও ফেব্রুয়ারিতে দু’দফায় প্রতিটি মুদ্রায় ১০ হাজার টাকা বাড়ানো হয়।

    স্বর্ণমুদ্রা ছাড়াও রৌপ্য, নিকেল ও কাগজের স্মারক মুদ্রা রয়েছে। সব মিলিয়ে বর্তমানে স্মারক মুদ্রার সংখ্যা ১৮টি। তিন ধরনের স্বর্ণমুদ্রার বাইরে দশ ধরনের রয়েছে রৌপ্য, নিকেলের রয়েছে একটি এবং চার ধরনের রয়েছে কাগুজে নোট। সাধারণভাবে এসব স্মারক মুদ্রা শুধু কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন শাখা অফিস এবং মিরপুরে বাংলাদেশ ব্যাংকের টাকা যাদুঘরে পাওয়া যায়। কোনো ব্যাংক শাখায় গ্রাহকের বিশেষ অনুরোধ থাকলে সে ক্ষেত্রে তারা সংগ্রহ করে দেয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ