ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ব্রাজিল-দ.কোরিয়ার ম্যাচের পরই ভেঙে ফেলা হচ্ছে স্টেডিয়াম ৯৭৪?

    ব্রাজিল-দ.কোরিয়ার ম্যাচের পরই ভেঙে ফেলা হচ্ছে স্টেডিয়াম ৯৭৪?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া ম্যাচের পরই ভেঙে ফেলা হচ্ছে কাতারের আলোচিত স্টেডিয়াম ৯৭৪। তেমন সংবাদই দিচ্ছে বিশ্বের নানা গণমাধ্যম।

    ব্রাজিলের শেষ ষোলোর ম্যাচ দিয়েই স্টেডিয়ামটি তার বিশ্বকাপ যাত্রা শেষ করছে। আজকের এই ম্যাচের পর ভেঙে ফেলা হবে স্টেডিয়াম ৯৭৪ । 

    ফিফার ২২তম আসরের জন্য আটটি ভেন্যু তৈরি করেছে কাতার। এর মধ্যে অন্যতম ‘স্টেডিয়াম নাইন সেভেন ফোর’।  

    কাতারের ডায়ালিং কোড নম্বর হচ্ছে, নাইন সেভেন ফোর-৯৭৪। তাই স্টেডিয়ামটি তৈরিতেও ৯৭৪টা কন্টেনার ব্যাবহার করা হয়েছি। আর এই কারণেই এর নামকরণ করা হয় ‘স্টেডিয়াম নাইন সেভেন ফোর’। ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার ম্যাচসহ মোট সাতটি খেলা হচ্ছে এই স্টেডিয়ামে। স্টেডিয়ামটিতে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, পর্তুগালসহ অনেক দলই খেলেছে। 

    এবার জেনে নেই অদৃশ্য হওয়ার কারণ। কাতারের সামুদ্রিক এলাকার পাশেই অবস্থিত এই স্টেডিয়ামে দর্শকাসন রয়েছে ৪০ হাজার। ৯৭৪টা কন্টেনার দিয়ে এটিকে অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম অস্থায়ী স্টেডিয়াম।

    মডিউলার স্টিল ও শিপিং কন্টেনার দিয়ে তৈরির কারণেই বিশ্বকাপের শেষে সহজেই ভেঙে ফেলা যাবে এই স্টেডিয়াম। স্টেডিয়াম ভাঙার সময় যাতে দূষণ না হয়, তা আলাদা ভাবনাও নিয়েছে কাতার প্রশাসন। এমনকি প্রয়োজনে ওই কন্টেনার পুনরায় ব্যবহারও করা যাবে। এমনি চাইলে অন্য দেশেও স্থানান্তর করা যাবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ