ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ১ সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের ছোট ভাইয়ের ইন্তেকাল  গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর! সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার বরিশালে বাণিজ্য মেল‍ার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা বরিশ‍াল নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া
  • নতুন রূপে নেইমার

    নতুন রূপে নেইমার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইনজুরি কাটিয়ে ফেরার জন্য তৈরী নেইমার। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শেষ ষোলো রাউন্ডের ম্যাচে আজ খেলবেন তিনি।

    তবে সম্পূর্ণ নতুন রূপেই দেখা যাবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে।

    মাঠে নামার আগে প্লাটিংনাম রংয়ের আদলে চুলের ‘স্টাইল’ করেছেন নেইমার। বরাবরের মতো এবারও নাপিতের কাজটা করেছেন তার বন্ধু নারিকো। ২০১৫ সাল থেকে দুজনের বন্ধুত্বের শুরু। এরপর রাশিয়া বিশ্বকাপেও নারিকোকে সঙ্গে নিয়ে যান নেইমার। তার পরামর্শেই নারিকোর সঙ্গে চুক্তি করে পিএসজি।

    নেইমারকে নতুন রূপ দেওয়ার পর নারিকো ইনস্টাগ্রামে লেখেন, ‘ফেরার জন্য নতুন রূপে নেইমার। সবটুকু নিংড়ে দাও বন্ধু। ইশ্বর তোমাকে ও আমাদের জাতীয় দলকে আশীর্বাদ করুক। ’

    নেইমার ছাড়াও ব্রাজিল দলে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, রদ্রিগো, রাফিনিয়ারও চুল কেটে দেন নারিকো। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয় এই নাপিত। ইনস্টাগ্রামে ৫ লাখেরও বেশি অনুসারী আছে তার। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবোকে দেওয়া এক সাক্ষাৎকারে নারিকো বলেন, ‘কোনো সেলেব্রিটির সঙ্গে সাক্ষাত হওয়ার আগে থেকেই আমি পরিচিতি পেতে শুরু করি। আমার কাছে নানান রকমের ‘হেয়ারকাট’ আছে এবং সেগুলো দেশব্যাপী জনপ্রিয়। ’

    এদিকে স্টেডিয়াম ৯৭৪-এ কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ