ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • পিছিয়ে গেল ‘কারাগার’-এর মুক্তি

    পিছিয়ে গেল ‘কারাগার’-এর মুক্তি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আলোচিত ওয়েব সিরিজ ‘কারাগার’-এর প্রথম সিজন উন্মুক্ত হয় ১৯ আগস্ট। হইচই- এ ওয়েব সিরিজটি মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের অপেক্ষা শুরু হয় পরবর্তী সিজনের জন্য। সবার একটাই জিজ্ঞাসা- নতুন সিজন আসবে কবে? কারণ, প্রথম সিজনে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকী এতটাই রহস্য তৈরি করেছেন যে পরবর্তী সিজনের জন্য দর্শকরা উন্মুখ হয়ে ছিলেন।

    অবশেষে ঘোষণা এল ‘কারাগার’-এর নতুন সিজন প্রকাশ হচ্ছে ১৫ ডিসেম্বর। তবে ‘কারাগার’ সংশ্লিষ্টরা জানিয়েছেন, নির্দিষ্ট তারিখে সিরিজটি উন্মুক্ত হচ্ছে না। কারণ এখন বিশ্বকাপ ফুটবল উন্মাদনা চলছে। সিরিজটি প্রকাশের নতুন তারিখ জানানো হলো ২২ ডিসেম্বর।  

    খবরটি জেনে সিরিজের প্রধান অভিনেতা চঞ্চল চৌধুরীও মন খারাপ করেছেন। বলেছেন, ‘এক সপ্তাহ পেছানোর কারণে আমারও মেজাজ একটু খারাপ!’

    সিরিজে অনবদ্য অভিনয় করে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছেন চঞ্চল চৌধুরী। প্রথম সিজনে এর গল্প বিস্তার করে জেলখানার রহস্যময় এক কক্ষে হঠাৎ আবির্ভূত এক কয়েদিকে ঘিরে। যে কথা বলতে পারে না। ইশারার মাধ্যমে নিজেকে মীরজাফরের খুনি বলে দাবি করে! যা অবিশ্বাস্য। রহস্যমানবকে ঘিরে ঘটনা ক্রমেই জট পাকতে থাকে। দর্শকদের ধারণা, সেই রহস্যের জট খুলবে দ্বিতীয় সিজনে।

    যদিও নির্মাতা শাওকী রহস্য ছড়িয়ে বলেন, ‘নতুন সিজনে জট তো খুলবেই না, বরং আরও বাড়বে! আমরা অনুরোধ করব প্লিজ একটু অপেক্ষা করুন। ২২ ডিসেম্বর আসলে দেখুন। তারপর প্রতিক্রিয়া জানান।’

    সিরিজে চঞ্চল চৌধুরী ছাড়াও সিরিজটিতে আরও অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ, তাসনিয়া ফারিণ, এফ এস নাঈম, শতাব্দী ওয়াদুদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, এ কে আজাদ সেতু প্রমুখ। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ