ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ১ সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের ছোট ভাইয়ের ইন্তেকাল  গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর! সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার বরিশালে বাণিজ্য মেল‍ার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা বরিশ‍াল নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া
  • কাতার বিশ্বকাপে শেষ ষোলোর লড়াই শুরু আজ

    কাতার বিশ্বকাপে শেষ ষোলোর লড়াই শুরু আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাঝে একদিনও বিরতি নেই। কাতার বিশ্বকাপের গ্রুপপর্ব শেষ হতে না হতেই শুরু হয়ে যাচ্ছে ‘রাউন্ড অব সিক্সটিন’ বা শেষ ষোলোর লড়াই। প্রথম দিন খেলবে চার দল, দুটি ম্যাচ।

    খলিফা ইন্টারন্যাশন্যাল স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে ম্যাচটি।

    অন্যদিকে রাত একটায় লড়বে এবারের বিশ্বকাপের হট ফেবারিট আর্জেন্টিনা আর অস্ট্রেলিয়া। এই ম্যাচটি হবে আহমেদ বিন আলি স্টেডিয়ামে।

    গ্রুপপর্বে তিন ম্যাচে এক জয় আর দুই ড্র নিয়ে ওয়েলস আর ইরানকে পেছনে ফেলে দ্বিতীয়পর্বে উঠেছে যুক্তরাষ্ট্র। প্রথম ম্যাচে তারা ১-১ গোলে ড্র করে ওয়েলসের সঙ্গে, পরের ম্যাচে ইংল্যান্ডকে রুখে দেয় ০-০ সমতায়।

    শেষ ম্যাচে ইরানকে হারায় ১-০ গোলে। ফলে ‘বি’ গ্রুপে রানারআপ হয় যুক্তরাষ্ট্র।

    নেদারল্যান্ডস ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয়পর্বে পা রেখেছে। তিন ম্যাচের দুটিতে জয়, একটিতে ড্র করেছে তারা। প্রথম ম্যাচে সেনেগালকে ২-০ গোলে হারানোর পর ইকুয়েডরের সঙ্গে ১-১ ড্র করে। শেষ ম্যাচে স্বাগতিক কাতারকে ২-০ হারায় ডাচরা।

    অন্যদিকে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচেই বড় ধাক্কা খায় সৌদি আরবের কাছে। ইতিহাসের অন্যতম সেরা অঘটনের জন্ম দিয়ে সৌদি আলবিসেলেস্তেদের হারিয়ে দেয় ২-১ ব্যবধানে।

    তবে পরের দুই ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ ষোলো নিশ্চিত করেন লিওনেল মেসিরা। মেক্সিকো এবং পোল্যান্ড দুই দলের সঙ্গেই ২-০ ব্যবধানের জয়ে ‘সি’ গ্রুপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।

    তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া শেষ ষোলোতে এসেছে ‘ডি’ গ্রুপের রানারআপ হয়ে। প্রথম ম্যাচে ফ্রান্সের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হারের পর তিউনিসিয়া আর ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছে সকারুরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ