ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • ভারতের বিপক্ষে ওয়ানডে অধিনায়ক লিটন দাস

    ভারতের বিপক্ষে ওয়ানডে অধিনায়ক লিটন দাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট দলের নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল চোটের কারণে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে পড়েছেন। ফলে তার অনুপস্থিতিতে দলের অধিনায়কত্ব করবেন লিটন দাস।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

    বিজ্ঞপ্তিতে বোর্ডের পক্ষে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, লিটন অভিজ্ঞ খেলোয়াড়। তার মধ্যে অধিনায়কত্বের গুণাবলি ইতোমধ্যেই দেখা গেছে। 

    তিনি বলেন, ভারতের বিপক্ষে এমন গুরুত্বপূর্ণ সিরিজে তামিমকে হারানো বেশ দুর্ভাগ্যজনক। তার অধিনায়কত্বে আমরা গত দুই বছর দুর্দান্ত ক্রিকেট খেলেছি এবং ব্যাটার হিসেবেও সে সবচেয়ে অভিজ্ঞ। ভারতের বিপক্ষে সিরিজে আমরা অবশ্যই তাকে মিস করব। তবে অধিনায়ক হিসেবে ভালো করার সামর্থ্য লিটনেরও রয়েছে।’

    এর আগে অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেটে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন লিটন। ২০২১ সালের নিউজিল্যান্ড সফরে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ চোটে পড়ায় এক ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। 

    ফলে আগামী ৪ ডিসেম্বর ভারতের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে এই সংস্করণে অধিনায়ক হিসেবে অভিষেক হবে লিটনের। বাংলাদেশের ১৫তম ওয়ানডে অধিনায়ক হবেন তিনি।

    এছাড়া সাকিব আল হাসানকে টেস্ট দলের অধিনায়কত্ব বুঝিয়ে দেওয়ার পাশাপাশি লিটনকে সহ-অধিনায়ক করা হয়। 


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ