ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ১ সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের ছোট ভাইয়ের ইন্তেকাল  গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর! সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার বরিশালে বাণিজ্য মেল‍ার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা বরিশ‍াল নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া
  • বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যারা

    বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যারা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বমঞ্চে নকআউট নিশ্চিত করতে আজ শুক্রবার রাতে মাঠে নামছে ৬ দল। এদের মধ্যে রাত ৯টায় ‘এইচ’ গ্রুপে দক্ষিণ কোরিয়া-পর্তুগাল ও ঘানা-উরুগুয়ে মুখোমুখি হবে। অন্যদিকে   ‘জি’গ্রুপে সার্বিয়া-সুইজারল্যান্ড ও ক্যামেরুন-ব্রাজিলের মুখোমুখি হবে।

    ইতিমধ্যে ‘এইচ’ গ্রুপ থেকে পর্তুগাল দুই জয়ে ৬ পয়েন্টে পরের রাউন্ড নিশ্চিত করেছে। অন্যদিকে জয় পেলেই শেষ ১৬ নিশ্চিত করবে ঘানা। ড্রয়েও সম্ভাবনা থাকছে। আর পর্তুগালের সঙ্গে দক্ষিণ কোরিয়া ড্র করলে শঙ্কা ছাড়াই নক-আউটে যাবে ঘানা। তাই নক-আউটে যেতে দক্ষিণ কোরিয়ার জয়ের বিকল্প নেই। এর সঙ্গে গোল ব্যবধানেও এগিয়ে থাকতে হবে তাদের।

    ‘জি গ্রুপে পরপর দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে শেষ ১৬ নিশ্চিত করে ফেলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ম্যাচে জয় পেলেই শেষ ১৬ নিশ্চিত করবে সুইজারল্যান্ড। তবে ড্রয়ে সুইসদের সুযোগ থাকবে, যদি শেষ ম্যাচে ব্রাজিল জয় পায়। আর ব্রাজিল হারলে বাদ পড়ার শঙ্কা থাকছে সুইচদের। অন্যদিকে সার্বিয়ার জয়ের সঙ্গে সঙ্গে ব্রাজিলের জয়ের জন্য অপেক্ষা করতে হবে। ক্যামেরুনের জয়ের বিকল্প নেই। সেলেসাওদের সঙ্গে যদি ক্যামেরুন ২ বা ততোধিক গোলে জিতে যায়, তাহলে বাদ পড়বে সুইজারল্যান্ড।

    এদিকে শেষ ১৬ নিশ্চিত করেছে- নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, পোল্যান্ড, ইংল্যান্ড, সেনেগাল, জাপান, ক্রোয়েশিয়া, মরক্কো, স্পেন, ব্রাজিল ও পর্তুগাল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ