ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ১ সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের ছোট ভাইয়ের ইন্তেকাল  গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর! সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার বরিশালে বাণিজ্য মেল‍ার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা বরিশ‍াল নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া
  • বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় নেইমার

    বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় নেইমার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নেইমার আর ইনজুরি যেন একে অপরের সঙ্গী। চলমান কাতার বিশ্বকাপেও গুরুতর চোটে পড়েছেন ব্রাজিল তারকা। আসরে ব্রাজিলের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে ৯ বার ফাউলের শিকার হয়ে মারাত্নক ভাবে আঘাত পান দলের সবচেয়ে বড় তারকা।

    পিএসজি তারকার পা মচকে যাওয়ায় গ্রুপ পর্বের ম্যাচগুলো থেকে ছিটকে যান তিনি। তবে নকআউট পর্বে মাঠে নামার কথা ছিল তার। কিন্তু এখন শোনা যাচ্ছে, শুধু গ্রুপ পর্ব নয় পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যাচ্ছেন নেইমার।

    গ্রুপের শেষ ম্যাচে শুক্রবার ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এ ম্যাচের আগে ব্রাজিলের সংবাদ মাধ্যম বলছে শুধু গ্রুপ পর্ব নয়, পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন নেইমার। যেখানে তার লিগামেন্টে বড় সমস্যা ধরা পড়েছে।

    এদিকে ব্রাজিলের সহকারী কোচ ক্লেবার হ্যাভিয়ের গণমাধ্যমকে বলেন, ‘নেইমার ধীরে ধীরে উন্নতি করছে। তবে আপাতত আমাদের ফোকাস ক্যামেরুন ম্যাচে। সেটা হয়ে গেলে দলের বাকিদের কার কী অবস্থা সেটা নিয়ে ভাবার সময় পাব। তার ফেরার ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আমাদের।’ তবে কি পরিকল্পনা রয়েছে সে সম্পর্কে কিছু বলেননি ক্লেবার হ্যাভিয়ের।

    জানা যায়, নেইমারের লিগামেন্টে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার হাঁটু এখনও ফুলে রয়েছে। ওষুধ খাইয়েও ব্যথা সেভাবে কমছে না।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ