ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ১ সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের ছোট ভাইয়ের ইন্তেকাল  গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর! সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার বরিশালে বাণিজ্য মেল‍ার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা বরিশ‍াল নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া
  • আইপিএলে সাকিবের মূল্য দেড় কোটি রুপি

    আইপিএলে সাকিবের মূল্য দেড় কোটি রুপি
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আগামী আসরের জন্য মোট ৯৯১ জন খেলোয়াড় নাম নিবন্ধন করেছে। তাদের মধ্যে ২২৭ জন বিদেশী। যেখানে সর্বোচ্চ ৫৭ জন অস্ট্রেলিয়ার; বাংলাদেশের আছেন ছয়জন। আগামী ২৩ ডিসেম্বর ভারতের কোচিতে হবে নিলাম।

    গতকাল শুধু সংখ্যা প্রকাশ পেলেও আজ প্রকাশ পেয়েছে সেই ছয় ক্রিকেটারের নাম ও ভিত্তিমূল্য। এই ছয় ক্রিকেটার হলেন- নাসুম আহমেদ, লিটন দাস, তাসকিন আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, শরিফুল ইসলাম এবং সাকিব আল হাসান।

    প্রায় এক দশক যাবৎ আইপিএলের পরিচিত মুখ ও কলকাতা নাইট রাইডার্সের হয়ে দু’টা শিরোপাজয়ী সাকিব আল হাসানের ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি ৫০ লাখ রুপি। আর বাকি পাঁচজনের ভিত্তিমূল্য ধরা হয়েছে জনপ্রতি ৫০ লাখ রুপি করে।

    মোস্তাফিজুর রহমানকে দেখা যাবে দিল্লীর জার্সি গায়েই। গত আসরের এই পারফর্মারকে ধরে রেখেছে ফ্রাঞ্চাইজিটি। গতবার তাকে এক কোটি রুপিতে দলভুক্ত করেছিল দিল্লী ক্যাপিটালস।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ