ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে রাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ১ সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের ছোট ভাইয়ের ইন্তেকাল  গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর! সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ৪৫ জন গ্রেফতার বরিশালে বাণিজ্য মেল‍ার সেই গণশৌচাগার ভেঙে দিল শিক্ষার্থীরা বরিশ‍াল নগরীতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ইতিহাসের নীরব সাক্ষী বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে অভিযুক্ত ৬৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পানির স্রোতে ভেসে যাওয়া বৃদ্ধাকে যেভাবে বাঁচালো শিশু মারিয়া
  • যে ফুটবলারের প্রেমে মজেছেন স্পেনের রাজকন্যা

    যে ফুটবলারের প্রেমে মজেছেন স্পেনের রাজকন্যা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোস্টারিকার মিডফিল্ডার গাভির নৈপূণ্যে অবাক বিশ্ববাসী। তার স্তুতি গাওয়া লোকজনের অভাব নেই।

    সবুজ মাঠে গাভির স্কিলের প্রেমে পড়া ফুটবল ভক্ত দিন দিন বাড়ছে। বার্সেলোনা ও স্পেনের জার্সিতে খেলা এই মিডফিল্ডারের প্রতিভায় মুগ্ধ প্রতিপক্ষের সমর্থকরাও। 

    সবাই একবাক্যে বলছেন, ‘গাভি যেন আন্দ্রেস ইনিয়েস্তার যোগ্য উত্তরসূরি।’ 

    গাভি এতোটাই মুগ্ধতা ছড়িয়েছেন যে, তার ভক্তের তালিকায় রয়েছে একটি বিশেষ নামও। তিনি প্রিন্সেস লিওনর। স্পেনের রাজকন্যা।

    স্পেনের বর্তমান রাজা ষষ্ঠ ফিলিপের কন্যা এবং উত্তরাধিকারী। ষষ্ঠ ফিলিপের পর সিংহাসনেও বসার কথা লিওনরের। 

    ১৭ বছর বয়সি লিওনর বর্তমানে ওয়েলসের এক স্কুলে পড়ছেন। সেখানে বিশ্বের বিভিন্ন রাজ পরিবারের সদস্যরা পড়াশোনা করেন। 

    এর আগে নানা সময় ফুটবল মাঠে দেখা গেছে লিওনরকে। স্পেনের সংবাদমাধ্যমের দাবি, যে লিওনর শুধু গাভির খেলার ভক্ত নন। বরং তার অনুরাগে রয়েছে প্রেমের গন্ধও। স্কুলে তার নিজস্ব ফোল্ডার ভরা গাভির ছবিতে।

    সেই জল্পনা আরও উসকে দিয়েছে কোস্টারিকা ম্যাচের পরের একটা ছবি। সেখানে দেখা গেছে রাজা ষষ্ঠ ফিলিপের হাতে ধরা একটি জার্সিতে সই করছেন সেই ম্যাচের সেরা ফুটবলার গাভি। 

    জার্সির নম্বর নয়, যা গাভিরও জার্সি নম্বর। এর আগে লিওনরকে দেখা গেছে তার নাম লেখা স্পেনের জার্সি হাতে।

    যা থেকে মনে করা হচ্ছে, গাভি নিজের জার্সিতেই সই করছিলেন। আর জার্সির মাপ থেকে স্পষ্ট, তা কোনোভাবেই রাজার জন্য নয়। বরং মেয়ে লিওনরের জন্যই গাভির জার্সিতে তার সই নিয়েছেন রাজা ষষ্ঠ ফিলিপ। 

    বিশ্বকাপ উপলক্ষ্যে আপাতত কাতারে রয়েছেন স্পেনের রাজা। কোস্টারিকা ম্যাচের পর গাভিসহ দলের অন্যদের সঙ্গে দেখা করেন তিনি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ