ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আর্জেন্টিনার পতাকায় শরীর ঢেকে নজর কেড়েছেন মৌ

    আর্জেন্টিনার পতাকায় শরীর ঢেকে নজর কেড়েছেন মৌ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফুটবল বিশ্বকাপ নিয়ে দুনিয়াজুড়ে চলছে উন্মাদনা। খেলার সেই উত্তেজনার বাইরে নেই আমাদের দেশের বিনোদনপাড়াও। বড় কিংবা ছোটপর্দার তারকারা নিজেদের মতো পছন্দের দলকে সমর্থন দিয়ে যাচ্ছেন। কেউ জার্সি পরে ছবি দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, কেউবা লিখে পোস্ট দিচ্ছেন। সেই ধারাবাহিকতায় প্রিয় ফুটবলার মেসিকে ভালোবেসে শরীরে আর্জেন্টিনার পতাকা জড়িয়ে ভাইরাল হয়েছেন বাংলাদেশি অভিনেত্রী মৌ খান।

    মেসিভক্ত নায়িকা মৌ বলেন, ‘আমি মেসিকে পছন্দ করি। তার খেলা ভালো লাগে, তার ব্যক্তিত্ব আমাকে আকর্ষণ করে। শুধু মেসিকেই সাপোর্ট করে যাব, জিতুক হারুক কোনো সমস্যা নেই।’

    শরীরে আর্জেন্টিনার পতাকা জড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘সবাই তো জার্সি পরে ছবি তোলে। আমার ভিন্ন কিছু করার ইচ্ছা ছিল। সেই ভাবনা থেকে পতাকা জড়িয়ে ছবি তুললাম। আমার ভক্তরাও ছবিটা খুব পছন্দ করেছে।’

    বর্তমানে ‘বাহাদুরি’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন মৌ খান। এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন জায়েদ খান। মৌ অভিনীত সাতটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ