ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • আর্জেন্টিনার একাদশে আসছে পাঁচ পরিবর্তন?

    আর্জেন্টিনার একাদশে আসছে পাঁচ পরিবর্তন?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সৌদি আরবের বিপক্ষের হার আর্জেন্টিনা শিবিরে দুঃস্বপ্নের রাত নিয়ে এসেছিল নিশ্চয়ই। এবার টুর্নামেন্টে টিকে থাকতে মেক্সিকো আর পোল্যান্ডের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই আলবিসেলেস্তাদের সামনে।

    তাই মেক্সিকোর বিপক্ষে একাদশে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিএনটি স্পোর্টসের দাবি, সব মিলিয়ে লিওনেল স্কালোনি দলে  পাঁচটি পরিবর্তন আনতে যাচ্ছেন। মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসও আছেন বাদ পড়াদের তালিকায়।

    পারেদেসের পরিবর্তে গুইদো রদ্রিগেজ, রক্ষণে লিসান্দ্রো মার্তিনেজকে আনা হতে পারে ক্রিস্টিয়ান রোমেরোর স্থানে। নাহুয়েল মলিনার জায়গায় নিতে পারেন গঞ্জালো মন্তিয়েল এবং মার্কোস আকুনিয়াকে নিয়ে আসা হতে পারে নিকোলাস তালিয়াফিকোর জায়গায়।
    মিডফিল্ডে পারেদেসের সঙ্গে বাদ পড়তে পারেন পাপু গোমেজও। এ আসতে পারেন এঞ্জো ফার্নান্দেজ। তবে ফরোয়ার্ড লাইনে কোনো পরিবর্তন আনবেন না স্কালোনি। লিওনেল মেসির সঙ্গে থাকবেন লাওতারো মার্তিনেজ।

    মেক্সিকোর বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: 

    এমিলিয়ানো মার্তিনেজ, গঞ্জালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, মার্কোস আকুনিয়া, রদ্রিগো ডি পল, গুইদো রদ্রিগেজ, এঞ্জো ফার্নান্দেজ, আনহেল দি মারিয়া, লাওতারো মার্তিনেজ ও লিওনেল মেসি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ