ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • আজ মাঠে নামলেই ম্যারাডোনার পাশে বসবেন মেসি

    আজ মাঠে নামলেই ম্যারাডোনার পাশে বসবেন মেসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাঁচা মরার লড়াইয়ে আজ মেক্সিকোর বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে আজ রাত একটায় মুখোমুখি হবে এই দুই দল।

    গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মেসির সামনে রয়েছে রেকর্ডের হাতছানি। আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনার নামের পাশে যোগ হতে যাচ্ছে মেসির নামও।

    নিজের পঞ্চম বিশ্বকাপ খেলছেন ৩৫ বছর বয়সি মেসি। অনুমেয় যে এটাই হতে চলেছে তার শেষ বিশ্বকাপ। পাঁচ বিশ্বকাপ মিলিয়ে ইতোমধ্যেই ২০টি ম্যাচ খেলেছেন মেসি। আজ মেক্সিকোর বিপক্ষে মাঠে নামলেই নতুন এক মাইলফলক স্পর্শ করবেন তিনি। আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২১ টি ম্যাচ খেলার রেকর্ড গড়বেন মেসি; ম্যারাডোনার রেকর্ড স্পর্শ করবেন তিনি। ম্যারাডোনা এই মাইলফলক স্পর্শ করেছিলেন চার বিশ্বকাপ খেলে। এই ম্যাচে জয় না পেলে ম্যারাডোনাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকবে মেসির সামনে।

    শুধু ম্যাচ নয়, গোলের রেকর্ডও হাতছানি দিচ্ছে মেসিকে। সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে মেসি বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সাত নম্বর গোলটি করেছিলেন। এই ম্যাচে গোল করতে পারলে আর্জেন্টাইন হিসেবে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার তালিকায় ম্যারাডোনার পাশে যোগ হবে তার নাম। ১০ গোল করে এই তালিকায় সবাই ওপরে আছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা।

    তবে আজ আর্জেন্টিনার জয়ের সামনে মেসির এই রেকর্ড গুলো সামান্যই।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ