ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন নেইমার

    গ্রুপ পর্ব থেকে ছিটকে গেলেন নেইমার
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ব্রাজিল সমর্থকদের জন্য দুঃসংবাদ। বিশ্বকাপ থেকে আপাতত ছিটকেই গেলেন নেইমার। পায়ের ইনজুরির কারণে আগামী দুই ম্যাচে তার সমর্থন পাবে না ব্রাজিল দল, এমনই সংবাদ প্রকাশ পেয়েছে ইউরোপীয় গণমাধ্যমগুলোতে।

    ফলে সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের বড় ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা ছাড়াই খেলতে নামতে হবে ব্রাজিলকে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ ক্যামেরুনের বিপক্ষেও তার মাঠে নামা নিয়ে রয়েছে শঙ্কা। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশ থেকে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

    গতকাল কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয় ফিফা র‍্যাঙ্কিংয়ের বর্তমান এক নম্বর দল ব্রাজিল ও সার্বিয়া। রিচার্লিসনের জোড়া গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে বর্তমানে গ্রুপে সবার ওপরেই আছে ব্রাজিল। এই ম্যাচে গোড়ালিতে চোট পান নেইমার, ৮০ মিনিটে কান্নারত অবস্থায় মাঠও ছাড়েন পিএসজির এই তারকা। ইঞ্জুরি আছে দানিলোরও। তাকেও পরের ম্যাচগুলোতে মিস করতে যাচ্ছে ব্রাজিল দল।

    ব্রাজিলের পরের ম্যাচ আগামী ২৮ নভেম্বর, সুইজারল্যান্ডের বিপক্ষে। নেইমার ও দানিলোর অভাব এখন পূরণ করার দলের বাকিদের ওপর। গ্রুপ পর্বের শেষ ম্যাচ, ক্যামেরুনের বিপক্ষে। সেটিও মিস করবেন এই দুই খেলোয়াড়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ