ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • ওয়েলসের বিপক্ষে দুর্দান্ত জয় ইরানের

    ওয়েলসের বিপক্ষে দুর্দান্ত জয় ইরানের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপের নিজেদের দ্বিতীয় ম্যাচে ওয়েলসকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্তভাবে টুর্নামেন্টে টিকে থাকলো ইরান।

    নির্ধারিত সময়ের শেষ পর্যন্ত গোল শূন্য সমতা ধরে রাখলেও যোগ করা সময়ে লাল কার্ডের ধকলটা সামলাতে পারেনি গ্যারেথ বেলসের ওয়েলস। ৮৬ মিনিটের মাথায় লাল কার্ড দেখেছিলেন ওয়েলসের গোলকিপার হেনেসি। আক্রমণে ছুটে আসা তারেমিকে থামাতে গিয়ে পা তুলে দেন ইরান ফরোয়ার্ডের গায়। প্রথমে হলুদ কার্ড দেখালেও রিপ্লেতে লাল কার্ড দেখান রেফারি।

    ১০ জনকে নিয়ে ধুঁকতে থাকা ওয়েলসকে তিন মিনিটের ব্যবধানেই ইরানের কাছে ২ গোল হজম করতে হয়েছে।

    যোগ করা সময়ের অষ্টম মিনিটে ইরানের হয়ে প্রথম গোলটি করেন রৌজবে চিশমি আর ১১তম মিনিটে গোলটি আসে রামিম রেজাইয়ানের পা থেকে।

    এ জয়ে শেষ ষোলোয় যাওয়ার আশা বাঁচিয়ে রাখল ইরান। বিপরীতে যুক্তরাষ্ট্রের সাথে ড্র করা ওয়েলসের বিদায় এখন কেবল আনুষ্ঠানিকতা।

    আহমেদ আলি বিন স্টেডিয়ামের ম্যাচটি দুই দলের জন্যই ছিল বাঁচা মরার লড়াই। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ