ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • ‘বাহুবলী ২’কে ছাড়িয়ে গেল ‘আরআরআর’

    ‘বাহুবলী ২’কে ছাড়িয়ে গেল ‘আরআরআর’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এস এস রাজামৌলির ‘আরআরআর’ জাপানে দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে। রাজামৌলির ‘বাহুবলী ২’কে ছাড়িয়ে গেছে ‍সিনেমাটি।  রাজামৌলি পরিচালিত ও রামচরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত চলচ্চিত্রটি জাপানের ৪৪টি শহরের ২০৯টি স্ক্রীন এবং ৩১ আইম্যাক্স স্ক্রিনে মুক্তি পেয়েছে।  এটি জাপানে মুক্তিপ্রাপ্ত ভারতীয় চলচ্চিত্রের মধ্যে ৩০০ মিলিয়নের ক্লাবে প্রবেশ করায় সবচেয়ে দ্রুততম চলচ্চিত্র এখন।

    ১৭ কোটিরও বেশি আয় করেছে সিনেমাটি।
    টুইটারে বক্স অফিস ট্র্যাকার ‘টি২বি লাইভ’-এর শেয়ার করা একটি পোস্টার অনুসারে, ‘আরআরআর’ ৩৪ দিনে ৩০৫ মিলিয়ন জাপানি ইয়েন, অর্থাৎ প্রায় ১৭.৯ কোটি রুপি সংগ্রহ করেছে এবং ২ লাখেরও বেশি ফুটফল নিবন্ধন করেছে। ২৪ বছর আগে মুক্তি পাওয়া রজনীকান্তের ‘মুথু’ জাপানে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্র হিসাবে শীর্ষস্থানে রয়েছে যার বক্স অফিস সংগ্রহ ৪০০ মিলিয়ন জাপানি ইয়েন অর্থাৎ প্রায় ২৩.৫ কোটি।

    তিন সপ্তাহ আগে এস এস রাজামৌলি, রামচরণ এবং জুনিয়র এনটিআর তাদের পরিবারের সাথে চলচ্চিত্রের প্রচারের জন্য জাপানে ছিলেন। সেখানে জাপানি ভক্তদের উষ্ণ অর্ভথ্যনাও পেয়েছেন তারা।

    ভারতের দুই স্বাধীনতাসংগ্রামী ‘আলুরি সীতারামা রাজু’ এবং ‘কোমারাম ভীম’-এর জীবনের ওপর ভিত্তি করে তৈরি একটি কাল্পনিক গল্পে ‍নির্মিত ‘আরআরআর’। এস এস রাজামৌলির পরিচালিত সিনেমাটিতে  রামচরণ ও জুনিয়র এনটিআর প্রধান চরিত্রে অভিনয় করেছেন। বিশ্বব্যাপী ১২০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি। অস্কার মনোনয়নের দৌড়েও এগিয়ে ছিল এই ব্লকবাস্টার সিনেমাটি।

    সূত্র : হিন্দুস্তান টাইমস


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ