ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • বিশ্বকাপে মাঠে নামার আগেই ২ ম্যাচ নিষিদ্ধ রোনালদো!

    বিশ্বকাপে মাঠে নামার আগেই ২ ম্যাচ নিষিদ্ধ রোনালদো!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গতকালই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুক্রবার কাতার বিশ্বকাপে মিশনে মাঠে নামবেন এই তারকা। তবে মাঠে নামার আগেই দুঃসংবাদ পেলেন পর্তুগিজ অধিনায়ক। দুই ম্যাচ নিষিদ্ধ হলেন এই তারকা!

    নিষিদ্ধের পাশাপাশি জরিমানাও গুনতে হবে রোনালদোকে। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) রোনালদোকে শাস্তি দিয়েছে। এই শাস্তি ফলে আগামীতে ইংল্যান্ডের কোনো ক্লাবের হয়ে প্রথম দু’ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।

    রোনালদোর এই শাস্তির কারণ নিয়ে অবশ্য বেশ আলোচনা হয়েছিল। এ বছর এপ্রিলে এক ভক্তের মোবাইল মাটিতে ছুড়ে ভেঙে ফেলেছিলেন তিনি। এবার সেই শাস্তিই পেলেন। পাশাপাশি বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাকে। তিনি যদি ইংল্যান্ডের কোনো ক্লাবের হয়ে খেলেন তা হলে প্রথম দু’টি ম্যাচে মাঠে নামতে পারবেন না।

    এই শাস্তি অবশ্য জাতীয় দলে কোনো প্রভাব ফেলবে না রোনালদো। আগামীকাল ঘানার বিপক্ষে কাতারে প্রথম ম্যাচ খেলবে পর্তুগাল।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ