ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • যে কারণে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করা বন্ধ করেন অক্ষয়

    যে কারণে প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করা বন্ধ করেন অক্ষয়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘আন্দাজ’,‘মুঝসে শাদি করোগি’,‘আইতরাজ’ এর মতো বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন অক্ষয় কুমার এবং প্রিয়াঙ্কা চোপড়া জুটি। পর্দায় তাদের রসায়ন ছিল চোখে পড়ার মতো।  কিন্তু ২০০৫ সালের পর ছবিটা বদলে যায় হঠাৎ। প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করা বন্ধ করে দেন বলিউডের 'খিলাড়ি'খ্যাত অক্ষয় । কারণটা অনেকেই অনুমান করতে পেরেছিলেন। অক্ষয়ের স্ত্রী টুইঙ্কেল খান্নার আপত্তির কারণেই এই জুটি আর একসঙ্গে ছবি করতে পারেননি।

    পরিচালক সুনীল দর্শনও ফাঁস করে দিয়েছিলেন,প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করা নিয়ে অক্ষয়ের দাম্পত্যকলহের কথা। স্বামীর সঙ্গে সাবেক মিস ওয়ার্ল্ড 'প্রিয়াঙ্কা'র পর্দাপ্রেম মোটেও ভাল চোখে দেখেননি টুইঙ্কেল খান্না । তিনি এই জুটিকে সন্দেহ করতেন।

    ২০০৫ সালে ‘বরসাত’ ছবিতে প্রিয়াঙ্কা এবং বিপাশার বিপরীতে অক্ষয়কেই বেছেছিলেন পরিচালক। প্রিয়াঙ্কার সঙ্গে একটি রোম্যান্টিক গানের ভিডিও শুটও করা হয়ে গিয়েছিল। কিন্তু তার পরই পিছু হটেন অক্ষয়। তার জায়গায় নায়ক হিসাবে আসেন ববি দেওল। পরিচালক সুনীল জানান, টুইঙ্কেল পছন্দ করতেন না বলেই অক্ষয় ছবি থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন।

    সুনীল বলেন, অক্ষয় আর প্রিয়াঙ্কা দারুণ জুটি ছিলেন। তাদের ব্যক্তিত্বেও বেশ মিল। একসঙ্গে দেখাতও চমৎকার। তবে প্রিয়াঙ্কা বিশ্বভ্রমণ করে আসার পর সব বদলে যায়। টুইঙ্কেলের প্রতিবাদে অক্ষয় আর প্রিয়াঙ্কার একসঙ্গে কাজ করা বন্ধ হয়ে যায়।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ