ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ভার্জিনিয়ায় ওয়ালমার্টের শোরুমে বন্দুক হামলায় নিহত ১০

    ভার্জিনিয়ায় ওয়ালমার্টের শোরুমে বন্দুক হামলায় নিহত ১০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চেসাপিক শহরে অবস্থিত মার্কিন বহুজাতিক খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্টের একটি শোরুমে এলোপাতাড়ি গুলিতে ১০ জন নিহত হয়েছেন এবং আহতও হয়েছেন অনেকে।  

    স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই হামলার ঘটনা ঘটে।

     
    বিবিসি জানিয়েছে, গোলাগুলির এই ঘটনায় বন্দুকধারী নিজেও প্রাণ হারিয়েছে। ভার্জিনিয়ার চেসাপিকের ওয়ালমার্টে গোলাগুলির ঘটনায় ১০ জনের প্রাণহানি ঘটেছে।


    টুইটারে দেওয়া এক বার্তায় চেসাপিক সিটি জানিয়েছে, শহরের স্যাম সার্কেলের ওয়ালমার্টে গোলাগুলি ও প্রাণহানির ঘটনা নিশ্চিত করেছে চেসাপিক পুলিশ। হামলাকারীও নিহত হয়েছেন।


    এ বিষয়ে জানতে ওয়ালমার্ট এবং চেসাপিক পুলিশ বিভাগে যোগাযোগ করেছিল বিবিসি। তবে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

    আর হামলার শঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ। ওই শহরে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।  

    সূত্র: বিবিসি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ