ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • গোল ছাড়া প্রথম ড্র দেখল কাতার বিশ্বকাপ

    গোল ছাড়া প্রথম ড্র দেখল কাতার বিশ্বকাপ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপের প্রথম ম্যাচে হয়েছিল দুই গোল। এরপর ইরানের জালে তো ইংল্যান্ড গোল দিয়েছে ছয়টি, হজমও করেছে দুটি।

    গোল হয়েছে কাতার বিশ্বকাপের কম-বেশি প্রায় সব ম্যাচেই। তবে অবশেষে এসে গোলশূন্য ড্র দেখা গেল। ডেনমার্ক-তিউনিশয়ার ম্যাচে গোল করতে পারেনি কোনো দলই।  

    মঙ্গলবার এডুকেশন সিটি স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে গোলশূন্য ড্র করেছে তারা।  গত ইউরোতে দারুণ পারফর্ম করা ডেনমার্ক দারুণ কিছু করতে পারবে বলে ভাবা হচ্ছিল। কিন্তু প্রথম ম্যাচে তেমন কিছু করতে পারেনি তারা। বিশ্বকাপে আগের ১৫ ম্যাচের ১৪টিতে গোল করা তিউনিসিয়ার জালে বল জড়াতে পারেনি একবারও।

    ম্যাচের শুরুতে বল দখলে প্রায় সমতা ছিল। তবে আক্রমণে এগিয়ে ছিল ডেনমার্ক। একাদশ মিনিটে অবশ্য বিপদে পড়তে বসেছিল তারা। তিউনিসিয়ার মিডফিল্ডার মোহামেদ দ্রাগারের শট ডেনিশ ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্তেনসেনের গায়ে লেগে অল্পের জন্য গোল হয়নি।

    ২৪তম মিনিটে নিজেদের অর্ধ থেকে সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে ডেনমার্কের জালে পাঠান ইসাম জেবালি। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেটি।  

    কেসপার স্মাইকেলের দৃঢ়তায় বিরতির ঠিক আগে বেঁচে যায় ডেনমার্ক। সতীর্থের পাস বক্সে পাওয়া জেবালির চিপ শট এগিয়ে এসে এক হাতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন তিনি।  

    ম্যাচের ৫১তম মিনিটে আরেকটি দারুণ সুযোগ এসে যায় তিউনিসিয়ার কাছে। মাঝমাঠ থেকে বল ধরে এগিয়ে যান এইস্সা লাইদুনি। বক্সের সামনে গিয়ে তিনি অন্য পাশে সতীর্থকে পাস দিতে চেয়েছিলেন। সেবার তাদের বিদপমুক্ত করেন ডেনমার্কের এক ডিফেন্ডার।

    ৬৯তম মিনিটে ডি-বক্সের সামনে থেকে ক্রিস্তিয়ান এরিকসেনের জোরাল শট এক হাতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন দাহমান। সেই কর্নারে খানিক আগে বদলি নামা আন্দ্রেয়াস কর্নিলিউসের হেড লাগে পোস্টে। শেষদিকে তিউনিসিয়া একটি পেনাল্টির আবেদন করলেও গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।  
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ