ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার ‘কাঁচা রাস্তা’ তো সঠিক, ডার্ট রোড বললে কি বুঝতেন: এমপি জেবা আমিন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ কর্মকর্তার বাড়িতে ডাকাতি বরিশালে রাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ১ সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের ছোট ভাইয়ের ইন্তেকাল  গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর! সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড
  • প্রশংসায় ভাসছেন গোলকিপার মোহাম্মদ আলওয়াইসই 

    প্রশংসায় ভাসছেন গোলকিপার মোহাম্মদ আলওয়াইসই 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ম্যাচের দশ মিনিটে গোল করে এগিয়ে যাওয়া, এরপর তিনটি গোল অফসাইডের কারণে বাতিল! বিরতির পর পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। পরাজয়ের শংকায় যখন তারা আক্রমণে উঠেছিল, তখন গোলপোস্টের সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন সৌদি গোলকিপার মোহাম্মদ আলওয়াইস। ম্যাচ শেষে প্রশংসায় ভাসছেন এই গোলকিপার।

    দ্বিতীয়ার্ধে জোড়া গোল খাওয়ার পর গতি আর ছন্দময় ফুটবল খেলতে দেখা যায় লিওনেল মেসিদের।

    ৭১তম মিনিটে মেসির পাস থেকে বল পেয়ে যান ডি মারিয়া। তার শট অসাধারণভাবে প্রতিহত করেন আলওয়াইস। ৮৩তম মিনিটে মেসির হেড রুখে দেন তিনি। ৯০ মিনিটে বল বিপদমুক্ত করতে গিয়ে আলওয়াইস সামনে চলে যান। এ সময় বল জালে চলে যাচ্ছিল, কিন্তু অসাধারণ হেডে তা আটকে দেন সৌদির এক ডিফেন্ডার।

    প্রথম গোল খাওয়ার পর থেকেই এমন দুর্ধর্ষ ডিফেন্স দেখিয়েছে সৌদি আরব। ম্যাচের যোগ করা সময়েও বেশি কয়েকবার গোলের সুযোগ আসে আর্জেন্টিনার সামনে। কিন্তু সৌদি আরবের গোলকিপার আলওয়াইস মেসিদের প্রতিটি আক্রমণই প্রতিহত করে দেন। কোনোভাবেই তাকে পরাস্ত করতে পারেনি আর্জেন্টিনার আক্রমণভাগ। ২-১ গোলের পরাজয়ে শেষ হয় আর্জেন্টিনার টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড। নায়কের বেশেই মাঠ ছাড়েন আলওয়াইস।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ