ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা

    মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    সৌদি আরবের বিপক্ষে মাত্র ১০ মিনিটেই এগিয়ে গেল আর্জেন্টিনা। সেটাও দলের প্রাণভোমরা লিওনেল মেসির গোলে।

    পেনাল্টি নিয়ে সম্প্রতি অনেক দুর্নাম থাকলেও আর্জেন্টাইন ফরোয়ার্ড আজ কোনো ভুল করেননি।   স্পট কিক থেকে ঠান্ডা মাথায় আলতো ছোঁয়ায় বা প্রান্ত দিয়ে পরাস্ত করেন সৌদি আরব গোলরক্ষককে।

    লুসাইল স্টেডিয়ামে ৬ মিনিটে  ফ্রি-কিক পায় আর্জেন্টিনা।   ডি বক্সের পাঠানোর উদ্দেশ্যে শটটা নেন মেসি। কিন্তু ডি বক্সে তখন ফাউলের শিকার হন লিয়ান্দ্রো পারেদেস। তা রেফারীর চোখে না পড়লেও  ভিএআর সেটি এড়িয়ে যায়নি। তাই ভিএআরের সিদ্ধান্তে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কাতারের প্রতিবেশি দেশ সৌদি আরব শুরুতেই তাই বড়সর একটি ধাক্কা খায়।

    ২২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেছিলেন মেসি।   তাতে আর্জেন্টাইন ভক্তরাও উল্লাসে মেতে উঠেন।  কিন্তু লাইন্সম্যান পতাকা উঠিয়ে জানিয়ে দেন অফসাইডে ছিলেন মেসি। তাই ব্যবধান আর বাড়েনি।  

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ