ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আর্জেন্টিনা বনাম সৌদি আরব: এক নজরে পরিসংখ্যান

    আর্জেন্টিনা বনাম সৌদি আরব: এক নজরে পরিসংখ্যান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপ আসরের অন্যতম হট ফেবারিট দল আর্জেন্টিনা। নিজেদের প্রথম ম্যাচে আজ মঙ্গলবার মাঠে নামছে লিওনেল মেসির দল, প্রতিপক্ষ সৌদি আরব। দোহার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায় ম্যাচটি মাঠে গড়াবে। পরিসংখ্যান দেখলে জানা যায়, সৌদি আরবের সঙ্গে লড়াইয়ে কখনও হারের মুখ দেখেনি আর্জেন্টিনা।

    বিশ্বকাপে এবারই প্রথমবারের মতো মাঠে গড়াতে যাচ্ছে আর্জেন্টিনা-সৌদি আরবের ম্যাচ। সবশেষ ২০১৮ সালের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ৫-০ গোলে হারে সৌদি আরব। পরের ম্যাচে উরুগুয়ের কাছে ১-০ গোলে হারের পর গ্রুপের শেষ ম্যাচে মিশরকে ২-১ গোলে হারায় তারা। এদিকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলোতে ৪-৩ গোলে হেরে বিদায় নেয় আর্জেন্টিনা।

    তবে ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় এখন পর্যন্ত চার বার মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও সৌদি আরব। দুটিতে জয় পেয়েছে লিওনেল মেসির দল। সবশেষ ২০১২ সালের প্রীতি ম্যাচটি শেষ হয় গোলশূন্যে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ