ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার ‘কাঁচা রাস্তা’ তো সঠিক, ডার্ট রোড বললে কি বুঝতেন: এমপি জেবা আমিন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ কর্মকর্তার বাড়িতে ডাকাতি বরিশালে রাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ১ সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের ছোট ভাইয়ের ইন্তেকাল  গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর! সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড
  • আমার, আমাদের স্বপ্ন পূরণের শেষ সুযোগ এই বিশ্বকাপ: মেসি

    আমার, আমাদের স্বপ্ন পূরণের শেষ সুযোগ এই বিশ্বকাপ: মেসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জীবনে উত্থান-পতন কম দেখেননি। ক্লাব ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় পৌঁছেছেন, ব্যক্তিগত অর্জনেও তাই।

    জাতীয় দলের জার্সিতে বারবারই কাছে গিয়ে হয়েছে স্বপ্নভঙ্গ। লিওনেল মেসির ঝুলিতে এখন বিশ্বকাপ ছাড়া সম্ভাব্য সব শিরোপাই আছে।  

    ক্যারিয়ারের গৌধূলী বেলায় পৌঁছে গেছেন, এটা টের পেয়েছেন নিজেও। কাতার বিশ্বকাপই হতে পারে তার অধরা ট্রফি ছুঁয়ে দেখার শেষ সুযোগ। 

    মঙ্গলবার (২২ নভেম্বর) সৌদি আরবের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এর আগে সংবাদ সম্মেলনে মেসি বললেন, বিশ্বকাপের মুহূর্ত তার জন্য বিশেষ।

    আলবিসেলেস্তে অধিনায়ক বলেছেন, ‘মুহূর্তটা বিশেষ, সম্ভবত আমার শেষ বিশ্বকাপ। শেষ সুযোগ আমার, আমাদের স্বপ্ন পূরণ করার। ’

    বিশ্বকাপের আগে দলের সঙ্গে অনুশীলন করেননি, চারদিকে ছড়িয়েছে নানা গুঞ্জন। মেসি কি তাহলে খেলবেন না? সংবাদ সম্মেলনে সেসব উড়িয়েই দিলেন তিনি। বললেন, শারীরিক ও মানসিক দুইভাবেই ভালো বোধ করছেন।

    মেসি বলেছেন, ‘আমি খুব ভালো অনুভব করছি, খুবই ভালো। খেলার দিক থেকে, এখানে শারীরিক ও মানসিকভাবে দারুণ ফর্ম নিয়ে এসেছি। আমার কোন ধরনের ঝামেলা নেই। শুনেছি ট্রেনিংয়ে অংশ না নেওয়ায় অনেক গুঞ্জন ছড়িয়েছে, এটা কেবলই সতর্কতা। অদ্ভূত বা সাধারণ ব্যাপারের বাইরে কিছু না। ’

    ‘আমরা মৌসুমের মাঝপথে আছি আর আমি ভালো বোধ করছি। কয়েকটা ম্যাচ খেলার পর গতিটা পাবো আমরা আর আমি তো ক’দিন আগেও খেলেছি। বিশ্বকাপ অবধি এটার চেষ্টাই করেছি। ’

    ‘আমি আলাদা কিছুই করিনি কেবল নিজের যত্ন নিয়েছি। ওই কাজটাই করেছি, যেটা পুরো ক্যারিয়ারজুড়ে করেছি। ’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ