ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করে প্রশংসিত জাপানি ভক্তরা

    ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করে প্রশংসিত জাপানি ভক্তরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রোববার (২০ নভেম্বর) স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল ইকুয়েডর। এদিন কাতার হেরে যাওয়ায় ম্যাচ শেষ হওয়ার বেশ আগেই খালি হতে শুরু করে আয় বাইত স্টেডিয়াম। নির্ধারিত সময় শেষে চলে যান অন্যেরাও। কিন্তু এর মধ্যে কিছু ফুটবলপ্রেমী স্টেডিয়াম ছেড়েছেন সবার শেষে। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, বিশ্বকাপের প্রথম ম্যাচ শেষে সতর্কতার সঙ্গে স্টেডিয়াম পরিষ্কার করছেন দর্শক সারিতে থাকা জাপানি ভক্তরা।

    ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জনপ্রিয় বাহরাইনি ইউটিউবার ওমর আল-ফারুক। এতে দেখা যায়, ভিড় কমে যাওয়ার পরে বড় বড় ব্যাগ নিয়ে গ্যালারির ময়লা পরিষ্কার করছেন জাপানিরা।

    এসময় ওমর ফারুক তাদের জিজ্ঞেস করেন, আপনারা কেন এমন করছেন? জবাবে একজন হাসিমুখে বলেন, আমরা জাপানি। আমরা আবর্জনা ফেলে যাই না এবং আমরা জায়গাটিকে সম্মান করি।


    ভিডিওতে কয়েকজনকে স্টেডিয়ামে পড়ে থাকা পতাকাও সংগ্রহ করতে দেখা যায়। তাদের মতে, ‘এটি হলো সম্মান’।

    ভিডিওটি শেয়ার হওয়ার পর দ্রুত ভাইরাল হয়েছে। অনেকেই জাপানি ভক্তদের ধন্যবাদ জানিয়ে মন্তব্য করেছেন। একজন বলেছেন, এ ধরনের আচরণের কারণেই জাপানিরা আরও বেশি সম্মানের দাবিদার।

    অবশ্য জাপানিদের স্টেডিয়াম বা অনুষ্ঠানের ভেন্যু পরিষ্কার করে আলোচনায় আসার ঘটনা এটাই প্রথম নয়। আগেও অনেকবার তাদের এমন প্রশংসিত আচরণ দেখা গেছে।

    সূত্র: দ্য পেনিনসুলা


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ