ঢাকা শুক্রবার, ১৯ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • ‘অগ্রযাত্রা প্রতিদিন’ সম্পাদক মেহেদী হাসান গ্রেপ্তার ‘কাঁচা রাস্তা’ তো সঠিক, ডার্ট রোড বললে কি বুঝতেন: এমপি জেবা আমিন একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী: দেশজুড়ে পুলিশের সতর্কতা মঠবাড়িয়ায় ইউনিয়ন পরিষদ কর্মকর্তার বাড়িতে ডাকাতি বরিশালে রাতে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত, আহত ১ সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলালের ছোট ভাইয়ের ইন্তেকাল  গরু চুরি করতে গোয়াল ঘরে প্রবেশ, কুকুরের কামড়ে ধরা চোর! সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি কুয়াকাটায় আবাসিক হোটেলে অভিযান, ৭ যুবকের কারাদণ্ড
  • ইরানকে ধসিয়ে ৬-২ গোলের দাপুটে জয় ইংল্যান্ডের

    ইরানকে ধসিয়ে ৬-২ গোলের দাপুটে জয় ইংল্যান্ডের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাতার বিশ্বকাপের দ্বিতীয় দিনে ইংল্যান্ডের দাপট দেখল ইরানিরা। বিলিংহ্যাম, রহিম স্টালিং, সাকা আর রাশফোর্ডদের দাপটে ইরানকে ৬-২ গোলে হারিয়েছে হ্যারি কেইনের দল।

    প্রথমার্ধের ৩২ মিনিটে ইংলিশদের এগিয়ে নেন বিলিংহাম। এরপর ৪৪ মিনিটে সাকা ব্যবধান দ্বিগুণ করেন। যোগ করা সময়ে রহিম স্টার্লিংয়ের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইংল্যান্ড।

    বিরতির পর আবারও ৬২তম মিনিটে ইরানের জালে বল পাঠান সাকা। ৬৫ মিনিটে তারেমির গোলে ব্যবধান ৪-১ গোলে নামিয়ে আনে ইরান। তবে ৭১ মিনিটে আবার ইংলিশদের হয়ে ব্যবধান বাড়ান রাশফোর্ড। তার গোলে ৫-১ ব্যবধানে এগিয়ে যায় ইংল্যান্ড।
    ৯০তম মিনিটে গোল করে ব্যবধান ৬-১ পর্যন্ত নিয়ে যান জ্যাক গ্রিলিশ। শেষে পেনাল্টি থেকে আরও এক গোল শোধ দেয় ইরান। সবমিলিয়ে ইংলিশরা পায় ৬-২ গোলের জয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ