ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ১২ পুণ্যার্থীকে পিষে মারল বেপরোয়া ট্রাক

    ১২ পুণ্যার্থীকে পিষে মারল বেপরোয়া ট্রাক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের বিহারে মহাসড়কের পাশে জড়ো হওয়া পুণ্যার্থীদের ওপর দ্রুতগতির ট্রাক উঠে গেলে ১২ জন প্রাণ হারান।

    রোববার রাত ৯টার দিকে বিহারের বৈশালী জেলায় মহানর-হাজীপুর হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

    ‘ভূমিয়া বাবা’র পূজা উপলক্ষ্যে রাস্তার পাশের একটি অশ্বত্থগাছ ঘিরে জমায়েত হয়েছিলেন স্থানীয় পুণ্যার্থীরা।

    সেই সময় পাশের রাস্তা দিয়ে দ্রুতগতিতে ছুটে আসা এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুণ্যার্থীদের ভিড়ের মধ্যে ঢুকে পড়ে।

    স্থানীয় বিধায়ক মুকেশ রৌশন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়। আহতদের হাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান আরও তিনজন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ