ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ভোলায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ

    ভোলায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ কারেন্ট জাল জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় কোস্টগার্ডের অভিযানে ১৬ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়েছে। জব্দকৃত জালের মূল্য আনুমানিক পাঁচ কোটি ৬৭ লাখ টাকা।  

    রবিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন কে এম শাফিউল কিঞ্জল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীনস্থ ভোলা বিসিজি বেইসের সদস্যরা শহরের তিন খাম্বা এলাকার জননী কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালানো হয়।

    এসময় ওই এলাকা থেকে ১৬ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য আনুমানিক পাঁচ কোটি ৬৭ লাখ টাকা।

    জব্দকৃত জালের প্রকৃত মালিক না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত জাল ভোলা সদর উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধির উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ