ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • কাতারে ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধন

    কাতারে ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শত আলোচনা-সমালোচনাকে পেছনে ফেলে অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে কাতারের ফুটবল বিশ্বকাপ। রোববার প্রথম দিনের খেলায় মাঠে নামছে স্বাগতিক কাতার, প্রতিপক্ষ ইকুয়েডর। মাঠের লড়াই শুরুর আগে মরুর বুকে এখন চলছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। 

    কাতারের আল বায়াত স্টেডিয়ামে আয়োজিত হয়েছে বর্ণীল এ উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানকে ঘিরে পুরো স্টেডিয়াম এলাকা জুড়েই বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ৬০ হাজার দর্শকভর্তি স্টেডিয়ামে শুরুতেই পারফর্ম করেছেন কাতারের আঞ্চলিক শিল্পীরা। নাচ-গান এবং ভিজুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে তারা তুলে ধরতে চেয়েছেন উপসাগরীয় দেশটির সংস্কৃতি।  

    কাতারের আঞ্চলিক পারফরম্যান্সের মধ্যেই হুট করে মঞ্চে এসে হাজির হন হলিউড কিংবদন্তি মরগান ফ্রিম্যান। মঞ্চে কয়েক মিনিটের উপস্থিতিতে দর্শকদের মাতিয়েছেন ‘দ্য শশাঙ্ক রিডেম্পশন’ সিনেমার বিখ্যাত এ অভিনেতা।

    তবে এখানেই শেষ নয় আয়োজন। অনুষ্ঠানে এরপর গান গাইবেন আমেরিকার শিল্পী লিল ববি। এবারের বিশ্বকাপের থিম সং ‘দ্য ওয়ার্ল্ড ইজ ইওরস টু টেক’ গাইবেন তিনি। আর থিম সং-এর সঙ্গে নাচবেন মরোক্কোর নৃত্যশিল্পী মানাল ও রেহমা। তাদের সঙ্গে থাকবে নোরা ফাতেহির উপস্থিতিও।

    এছাড়া জনপ্রিয় ব্যান্ড বিটিএসও গান গাইবে এই অনুষ্ঠানে। ব্যান্ডটির সদস্য জাংকুক ‘ড্রিমার্স’ গানটি গাইবেন উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে। এছাড়াও ‘ব্ল্যাক আইড পিস’ ও রবি উইলিয়ামস গান গাইবেন এই আসরে।


    এসএমএইচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ