ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • স্বামীর উৎসাহে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেন অভিনেত্রী

    স্বামীর উৎসাহে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করলেন অভিনেত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড পাড়ার পরিচিত মুখ অভিনেত্রী কীর্তি কুলহারি। এরইমধ্যে বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন ‘পিংক’ সিনেমার মাধ্যমে। সম্প্রতি মুক্তি পেয়েছে অভিনেত্রীর ওয়েব সিরিজ ‘ফোর মোর শট প্লিজ’-এর তৃতীয় সিজন। এ সিরিজে বেশ কিছু অন্তঃরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন তিনি।

    ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে জানা যায়, এ সিরিজে সাহসী দৃশ্যে অভিনয় নিয়ে খোলামেলা কথা বলেছেন কীর্তি। তার ভাষায় ‘সিরিজটিতে অন্তঃরঙ্গ দৃশ্যে চারটি মেয়ের লুক আলাদা আলাদা ছিল। তাদের কেউ একটু বেশি আতঙ্কগ্রস্ত ছিল; আবার কারও কাছে এটি কোনো বিষয়ই ছিল না। আমিও এমন অবস্থায় স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম। এটি আমার জন্য খুবই সাহসী মুহূর্ত ছিল।’

    অন্তঃরঙ্গ দৃশ্যে অভিনয়ের জন্য প্রাক্তন স্বামীর পরামর্শ গ্রহণ করেন কীর্তি। তা উল্লেখ করে তিনি বলেন, ‘২০১৬ সালে আমার বিয়ে হয়। এখানে একটি কথা বলতে চাই, আমার প্রাক্তন স্বামী সাহিলের মধ্যে বিন্দুমাত্র নিরাপত্তাহীনতা ছিল না। সাহিল কখনো বলেনি, ‘তুমি পর্দায় চুমু খেতে পারবে না বা কোনো অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে পারবে না।’ কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে এই চিত্র বিপরীত। সাহিল আমাকে আত্মবিশ্বাস জুগিয়েছে এবং সাহসী দৃশ্যে অভিনয়ের জন্য সহযোগিতা করেছে। এমনকী, এ বিষয়ে সাহিল আমাকে পরামর্শও দিয়েছে।’’

    পাঁচ বছর সংসার করার পর দাম্পত্য জীবনের ইতি টানেন কীর্তি-সাহিল। গত বছরের এপ্রিলে আলাদা হয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। বিবাহবিচ্ছেদ হলেও প্রাক্তন স্বামীর সঙ্গে তার যোগাযোগ রয়েছে। এ বিষয়ে কীর্তি বলেন, ‘সাহিলের সঙ্গে একসঙ্গে না থাকলেও, আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। যেকোনো বিষয়ে সাহিলকে আমি পাশে পাই।’


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ