ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি

    নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিলেন ন্যান্সি পেলোসি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ দুই দশক যুক্তরাষ্ট্রের সংসদের নিম্নকক্ষে ডেমোক্র্যাটসদের নেতৃত্ব দিয়েছেন ন্যান্সি পেলোসি। এবার সেই যাত্রার ইতি টানছেন তিনি।

    যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন ৮২ বছর বয়সী এই মার্কিন রাজনীতিবিদ।

    যুক্তরাষ্ট্রের সময় বৃহস্পতিবার (১৭ নভেম্বর) ন্যান্সি পদত্যাগের ঘোষণা দেন। প্রতিনিধি পরিষদের নেতার পদ ছাড়লেও নিজের সংসদীয় আসন ক্যালিফোর্নিয়ার দায়িত্ব পালন করে যাবেন তিনি।

    এক বিবৃতিতে ন্যান্সি পেলোসি বলেছেন, ‘কখনো ভাবিনি গৃহিণী থেকে একদিন প্রতিনিধি পরিষদের স্পিকার হবো। ’

    পরবর্তী সম্মেলনে ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্বের নির্বাচনে অংশ নেবেন না জানিয়ে তিনি বলেন, ‘ডেমোক্র্যাটদের নতুন প্রজন্মের নেতৃত্ব দেওয়ার সময় এসেছে। ’

    জানা গেছে, আগামী জানুয়ারি পর্যন্ত স্পিকারের দায়িত্ব পালন করবেন ন্যান্সি পেলোসি। জানুয়ারিতে প্রতিনিধি পরিষদে আসবেন নতুন স্পিকার।

    সূত্র: বিবিস


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ