ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • ভোলায় বিএনপির আনন্দ মিছিলে এসে কর্মীর মৃত্যু

    ভোলায় বিএনপির আনন্দ মিছিলে এসে কর্মীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় জেলা বিএনপির আনন্দ মিছিলে অংশ নিতে এসে অসুস্থ হয়ে মো. হাসান (৩৫) নামের এক কর্মীর মৃত্যু হয়েছে।

    বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তা‍ঁর মৃত্যু হয়।

    মো. হাসান ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চর কুমারিয়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি ওই ইউনিয়নের বিএনপি কর্মী ছিলেন।

    উত্তর দিঘলদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর মোল্লা জানান, জেলা বিএনপির নতুন আহ্বায়ক ঘোষণা করায় বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে আনন্দ মিছিল করার সিদ্ধান্ত নেন নেতাকর্মীরা। সকাল সাড়ে ১০টার দিকে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে আসেন। আনন্দ মিছিল শুরু হওয়ার আগে সাড়ে ১১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাসান। পরে নেতাকর্মীরা দ্রুত তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    হাসানের বড় ভাই মো. ইউনুছ ও ছোট ভাই মো. আলম জানান, তাদের ভাই হাসান বিএনপিকে অনেক ভালোবাসতেন। জেলা বিএনপির আনন্দ মিছিলে অংশ নিতে সকালেই বাড়ি থেকে বের হয়ে যান। পরে দুপুর ১২টার দিকে তা‍ঁরা খবর পান হাসানকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরে তাঁর মৃত্যুর খবর আসে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ