ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  •  টিভি ছাড়তে বলায় শিশুসহ ৬ জনকে পিটিয়ে জখম

     টিভি ছাড়তে বলায় শিশুসহ ৬ জনকে পিটিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর গলাচিপায় হোটেলে নাস্তা খাওয়ার সময় টেলিভিশন ছাড়তে বলায় এক মান্তা (ভাসমান জেলে) পরিবারের নারী ও শিশুসহ ৬ জনকে পিটিয়ে আহত করেছে স্থানীয়রা।

    শুক্রবার সকালে উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া স্লুইস গেট বাজারে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আহত মনোয়ারা বেগম (৩০) ও স্বামী বশির তালুকদারকে (৪০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, শুক্রবার সকালে বোয়ারিয়া বাজারের ছত্তার মিয়ার হোটেলে মান্তা মনোয়ারা বেগম তার পরিবারের লোকজন নিয়ে নাস্তা করতে যান। এ সময় মনোয়ারার ছেলে ফয়সাল সর্দার টেলিভিশন ছাড়তে বললে হোটেলের অন্য ক্রেতা রাকিব মোল্লা টেলিভিশন ছাড়তে বাধা দেন।

    এ নিয়ে কথাকাটাকটির একপর্যায়ে রাকিব মোল্লার নেতৃত্বে ৪-৫ জন স্থানীয় লোকজন তাদের বেধড়ক মারধর করে হোটেল থেকে বের করে দেয়। এ সময় মনোয়ারা (৩০), বশির তালুকদার (৪০), ফয়সাল সর্দার (৭), ইমন সর্দার (৪), মরিয়ম (৩০), মঞ্জু (৪০) আহত হন।

    এ ব্যাপারে রাকিব মোল্লা ঘটনা অস্বীকার করে বলেন, ওরা মান্তা, প্রতিদিনই এলাকার মানুষের সঙ্গে অশ্লীল আচরণ করে। বশিরই তার স্ত্রী মনোয়ারাকে মাথা ফাটিয়েছে।

    গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ