ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • যেখানে ১৮ বছরের কম বয়সীদের জন্য মোবাইল নিষিদ্ধ!

    যেখানে ১৮ বছরের কম বয়সীদের জন্য মোবাইল নিষিদ্ধ!
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ করা হলো ভারতের মহারাষ্ট্রের পশ্চিম বিদর্ভের বংশী গ্রামে। তবে সেটা আঠারো বছরের কম বয়সীদের জন্য।

    স্থানীয় পঞ্চায়েত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

    জানা গেছে, গ্রামের কিশোর-কিশোরীরা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। এ কারণেই এমন কড়া সিদ্ধান্ত নিল গ্রাম পঞ্চায়েত।

    এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত জানিয়েছে, শুধু উন্নয়ন নিয়েই গ্রামসভায় আলোচনা হবে এমনটা নয়, সামাজিক জীবনে যাতে সুস্থতা থাকে সে ব্যাপারেও আলোচনা হতে পারে গ্রামসভায়।

    ওই গ্রামের স্থানীয়দের মধ্যে একাংশের দাবি, গ্রামের কম বয়সী ছেলে-মেয়েরা ঘণ্টার পর ঘণ্টা মোবাইল দেখে কাটিয়ে দিচ্ছে। চ্যাট করছে, গেম খেলছে, সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকছে। এতে তাদের পড়াশোনার ব্যাপক ক্ষতি হচ্ছে। পারিবারিক ও সামাজিক জীবনেও বড় প্রভাব পড়ছে।

    বংশী গ্রাম পঞ্চায়েতের প্রধান গজানন তালে জানিয়েছেন, সমস্ত অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে তাদের সন্তানরা যাতে এ নিয়ম মেনে চলে, সেটা দেখতে হবে।

    পঞ্চায়েত প্রধানের দাবি, গ্রামের অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েরা মোবাইলের নেশায় বুঁদ হয়ে থাকছে। বাবা মায়ের কথাও তারা শুনছে না। কেউ কেউ পর্ন সিনেমা দেখছে। অ্যাডাল্ট সাইটে গিয়ে গেম খেলছে। তাই ১৮ বছরের কম বয়সিদের মোবাইল নিষিদ্ধ করার বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদন করা হয়েছে।

    এটা প্রয়োগ করা কঠিন। তবুও কাউন্সেলিং করা হবে। এ সিদ্ধান্ত না মানলে জরিমানা করা হতে পারে। তবে প্রাথমিকভাবে তাদের বোঝানো হবে বলেও জানিয়েছেন তিনি।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ