ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • ফুটবল বিশ্বকাপে ক্রিকেটাররা কে কোন দলের সমর্থক?

    ফুটবল বিশ্বকাপে ক্রিকেটাররা কে কোন দলের সমর্থক?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আর তিন দিন পরেই মরুর বুকে বসতে যাচ্ছে কাতার বিশ্বকাপের আসর। সারাবিশ্ব মেতে উঠবে ফুটবল উন্মাদনায়। ক্রিকেটাররাও এর বাইরে নন। বাংলাদেশেই দেখুন, জাতীয় ক্রিকেট দলের দুই অধিনায়ক সাকিব আল হাসান এবং তামিম ইকবাল কাতার বিশ্বকাপের টিকিট পর্যন্ত কিনে ফেলেছেন।


    সমর্থকদের জানার ইচ্ছা, ক্রিকেট তারকারা ফুটবল বিশ্বকাপে কোন দলকে সমর্থন দেবেন।
    বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিলের পাঁড় সমর্থক। নেইমার, ভিনিসিয়ুস, রাফিনিয়া, আন্তনি, রদ্রিগোদের পারফর্মেন্স এবার তিনি কাতারের স্টেডিয়ামে বসে দেখবেন। ব্রাজিল বনাম সার্বিয়ার ম্যাচের দুটি টিকিট জোগার করেছেন তামিম। 'জি' গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ সময় রাত ১টায়।

    টেস্ট আর টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান আবার ফুটবল মহাতারকা লিওনেল মেসির মহাভক্ত। তিনি মেসিকে নিয়ে চাঁদে যেতেও রাজি আছেন। তাই স্বাভাবিকভাবেই তিনি আর্জেন্টিনার সমর্থক। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচের টিকিটও জোগার করেছেন। তিনি আর্জেন্টিনা বনাম মেক্সিকোর ম্যাচের টিকিট পেয়েছেন।  

    সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও আর্জেন্টিনা সমর্থক। তিনি ফুটবল কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনার মহাভক্ত। ম্যারাডোনার আকস্মিক মৃত্যুর পর মাশরাফি ফেসবুকে লিখেছিলেন, 'তোমার থেকে বড় সুপারস্টার আমার চোখে আর কেউ ছিলো না, আর আসবেও না। ব্যক্তিজীবনে তুমি আমার একমাত্র সুপারস্টার ছিলে যাকে আমি একবার হলেও সামনে থেকে দেখতে চেয়েছিলাম। '

    মাশরাফির 'শিষ্য' হিসেবে পরিচিত তারকা পেসার তাসকিন আহমেদ কিন্তু আবার ব্রাজিল সমর্থক। আরেক অভিজ্ঞ পেসার রুবেল হোসেনও ব্রাজিল সমর্থক। সেলেসাওদের আরেকজন শক্তিশালী সমর্থক হলেন মুশফিকুর রহিম। এছাড়া মাহমুদউল্লাহ, ইমরুল কায়েস, মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকতরা আর্জেন্টিনাকে সমর্থন করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ