ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট
  • আমতলীতে সড়ক দূর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত

    আমতলীতে সড়ক দূর্ঘটনায় এনএসআই কর্মকর্তা নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আমতলী- কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কের খলিয়ান নামক স্থানে সড়ক দূর্ঘটনায় সরকারি গোয়েন্দা সংস্থা এনএসআই এর বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো.  আল- আমিন (৩৫) নিহত ও একই সংস্থার মাঠকর্মী আবু তাহের (২৯) আহত হয়েছে। 

    নিহত এনএসআই কর্মকর্তা মো. আল-আমিন শরিয়তপুর জেলার শরিয়তপুর সদর উপজেলার সুবেদারকান্দী গ্রামের সিকিন আলীর ছেলে। 

    পুলিশ ও এনএসআই বরগুনা  সূত্রে জানা গেছে, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন ও মাঠকর্মী আবু তাহের একটি মোটরসাইকেল যোগে কলাপাড়া থেকে আমতলী আসছিলো। তাঁরা আমতলী- কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের খলিয়ান নামক স্থানে পৌছলে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি খালি ট্টলির পিছনে ধাক্কা খেয়ে মটরসাইকেল থেকে ছিটকে সড়কে পরে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই  এনএসআই কর্মকর্তা  মো. আলআমিন নিহত  এবং সাথে থাকা মাঠকর্মী আবু তাহের গুরুতর আহত হয়। 

    সংবাদ পেয়ে আমতলী থানার পুলিশ দূর্ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় নিহত আলআমিনের মরদেহ ও আহত মাঠকর্মীকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। 

    আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান  বলেন, সড়ক দূর্ঘটনায় এনএসআই বরগুনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন নিহত হয়েছেন এবং তাঁর সাথে থাকা একই কার্যালয়ের মাঠকর্মী আবু তাহের আহত হয়েছে।  


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ