ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা
  • আমতলীতে একই দিনে দুই গৃহবধূর লাশ ‍উদ্ধার 

    আমতলীতে একই দিনে দুই গৃহবধূর লাশ ‍উদ্ধার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার আমতলীতে এক‌ই দিনে পৃথক দুটি আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৯ নভেম্বর) দুপুরে ও রাতে দুই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

    স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের শাখারিয়া গ্রামের লালু ফকিরের ছেলে সানাউল্লাহ'র স্ত্রী রুপা বেগম গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে স্বামীর বাড়ীতে আত্মহত্যা করেন।

    একই দিন রাত ৮টার দিকে কুকুয়া ইউনিয়নের আজিমপুর গ্রামের আবদুল আজিজের মেয়ে বাপের বাড়িতে গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।  

    সংবাদ পেয়ে পুলিশ তাদের দুইজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আমতলী থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার সকালে ময়না তদন্ত শেষে দুপুরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এই ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।  

    ওই দুই গৃহবধূর আত্মহত্যার কারণ সম্পর্কে এখন পর্যন্ত পরিবারের কেউ কিছু বলতে পারেনি।

    এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান বলেন, পৃথক দুটি আত্মহত্যার ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ