ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • ফাইনালে মেলবোর্নে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

    ফাইনালে মেলবোর্নে চোখ রাঙাচ্ছে বৃষ্টি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতকে ১০ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ওঠেছে ইংল্যান্ড। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শিরোপা পুনরুদ্ধারের জন্য তারা লড়বে পাকিস্তানের বিপক্ষে। সেদিনই জানা যাবে কারা হাসবে শেষ হাসি! তবে তার আগে অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর শুনিয়েছে এক দুঃসংবাদ। ফাইনালে তৃতীয় প্রতিপক্ষ হিসেবে বাধার হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

    রবিবার বাংলাদেশ সময় বেলা ২ টায় শুরু হবে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার ফাইনাল। তবে সন্ধ্যায় মেলবোর্নে বৃষ্টির আশঙ্কা শতকরা ৯৫ ভাগ। খেলার সময় অনুষ্ঠিত হওয়ার কথা, সে সময় ৮ থেকে ২০ মিলিমিটার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

    মেলবোর্নে সুপার টুয়েলভে ভারত–পাকিস্তানের ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল। সে ম্যাচে বৃষ্টির শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত আবহাওয়া বিঘ্ন ঘটায়নি। তবে এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্ন বৃষ্টিসিক্ত ভেন্যু হিসেবেই পরিচিতি পেয়েছে। এখন পর্যন্ত এই মাঠে তিনটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। একটি ম্যাচের ফল ছিল বৃষ্টিবিঘ্নিত।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ