ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জের ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন ছাত্রদল নেতা মাহফুজুল আলম মিঠু  পাথরঘাটায় বলেশ্বর নদীতে ৯ যাত্রী নিয়ে বন বিভাগের ট্রলারডুবি, নিখোঁজ ১ শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ পিরোজপুরে হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাই কোর্টে খালাস আগৈলঝাড়া থানায় হামলা মামলার আসামি ঢাকায় ডিবির হাতে গ্রেফতার মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী ভুল ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে গণমাধ্যমকে সতর্ক করলো তথ্য অধিদপ্তর শিক্ষাভবনে তালাবদ্ধ ব্যারিকেড, সামনে আন্দোলনকারী শিক্ষার্থীরা দেশের সব মাদরাসায় ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ পালনের নির্দেশ
  • পরীর স্ট্যাটাস নিয়ে তোলপাড়

    পরীর স্ট্যাটাস নিয়ে তোলপাড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলচ্চিত্রের পর্দায় মিমের সঙ্গে শরীফুল রাজের প্রেমের সম্পর্ক সবাই দেখেছেন। ‘পরাণ’ ও ‘দামাল’-এ তাঁদের জুটি দর্শকেরা গ্রহণও করেছেন। পর্দায় এই জুটির সাফল্যের গল্প চলছিল যখন, ঠিক তখনই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক চলছে বলে আভাস দিলেন ঢালিউডের আলোচিত তারকা পরীমনি। বুধবার দিবাগত রাতে নিজের ফেসবুকে এ নিয়ে সরাসরি কথা বলেছেন। তিনি মিমকে ট্যাগ করে স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকার কথা বলেছেন।

    মিমের সঙ্গে চিত্রনায়ক স্বামী শরীফুল রাজের প্রেমের সম্পর্ক চলছে, এমন ইঙ্গিত পরীমনি আগেও দিয়েছিলেন। এর আগেও ‘দামাল’ চলচ্চিত্রের প্রচারণার সময় হাত ধরাধরি নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন পরীমনি। এবার সরাসরি মিমকে ট্যাগ করে নিজের স্বামীকে নিয়ে সন্তুষ্ট থাকার পরামর্শ দিলেন পরীমনি। তবে এখন পর্যন্ত বিষয়টি নিয়ে মিম ও রাজ কেউ কিছুই বলেননি।

    বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ফেসবুকে স্ট্যাটাস দেন পরীমনি। চিত্রনায়ক স্বামী রাজের উদ্দেশে এই নায়িকা লেখেন, ‘এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয় নাই তোমার।’

    ‘গুণিন’ সিনেমায় একসঙ্গে কাজ করতে গিয়ে পরীমনি ও শরীফুল রাজ প্রণয়ের সম্পর্কে জড়ান, গত বছরের অক্টোবর গোপনে বিয়ে সেরেছেন। পরে দুই পরিবারের সদস্যদের আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তাঁরা। চলতি বছরের ১০ আগস্ট পরীমনির কোলজুড়ে আসে পুত্রসন্তান রাজ্য।

    অন্যদিকে বছরের শুরুতেই বিয়ের খবর দেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ৪ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা। কেটে গেছে ১০ মাস। বিয়ের আগে অনেক দিন ধরেই গুঞ্জন ছিল, ব্যাংকার বিয়ে করতে যাচ্ছেন লাক্স তারকা বিদ্যা সিনহা মিম। প্রথম আলোর পক্ষ থেকে একাধিকবার জিজ্ঞেস করা হলে ব্যাংকারের বিষয়ে নীরব ছিলেন এই মডেল ও অভিনয়শিল্পী। শেষ পর্যন্ত গুঞ্জনই সত্যি হয়। গত বছরের ১০ নভেম্বর ব্যাংকারের সঙ্গে আংটি বদল করেন মিম। নিজের জন্মদিনে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে সন্ধ্যায় দুই পরিবারের উপস্থিতিতে বাগদান সম্পন্ন হয়।

    মিমের বরের নাম সনি পোদ্দার। কুমিল্লার ছেলে সনি দেশের একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন। মিম তখন জানিয়েছিলেন, ছয় বছর ধরে তাঁদের প্রেমের সম্পর্ক। একটা সময় দুই পরিবারের সদস্যদের তাঁদের সম্পর্কের কথা জানানো হয়। দুই পরিবারই শুরু থেকে ইতিবাচক ছিল। সবাই মিলে সিদ্ধান্ত নেন গত বছরের জন্মদিনে বাগদান সেরে নেওয়ার। পরিবারের সিদ্ধান্তেই তাঁরা দুজন বাগদান সেরে নেন।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ