ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • আইপিএলের নিলাম ২৩ ডিসেম্বর

    আইপিএলের নিলাম ২৩ ডিসেম্বর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আসছে ২৩ ডিসেম্বরে নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। এদিন ভারতের কোচিতে হবে আসছে আইপিএলের মিনি নিলাম। ফ্র্যাঞ্চাইজিগুলির হাতে যত টাকা থাকবে, সেটা ছাড়াও বাড়তি পাঁচ কোটি টাকা খরচ করতে পারবে তারা। অর্থাৎ ফ্র্যাঞ্চাইজিদের হাতে মোট ৯৫ কোটি রুপি থাকছে।

    কোন কোন খেলোয়াড়দের ছেড়ে দেওয়া হবে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলিকে সেই তালিকা জমা দিতে হবে। এরপরই বোঝা যাবে যে কোন দল কত টাকা নিয়ে মিনি নিলামে নামতে চলেছে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে মিনি নিলামের তালিকায় খেলোয়াড়দের তালিকা প্রকাশ করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এতে থাকার সম্ভাবনা রয়েছে বেন স্টোকস, স্যাম কারান এবং ক্যামেরুন গ্রিনদের নাম।  

    যদি তারা নিলামের জন্য নিজেদের নাম দেন তাহলে তারা যে ঝড় তুলবেন, তা বলাই যায়। গতবারের আইপিএলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মোস্তাফিজুর রহমান। এবার তাসকিন আহমেদ-লিটন দাসরা সুযোগ পাবেন, এমন আশা রয়েছে সমর্থকদের। সূত্র : ইএসপিএন ক্রিক ইনফো।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ