ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • এক সিনেমায় বলিউডের ৪ সুপারস্টার!

    এক সিনেমায় বলিউডের ৪ সুপারস্টার!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ ও সানি দেওলকে দেখা যাবে এক সিনেমায়! শুনতে অবাক লাগলেও আজ বুধবার তাদের অভিনীত সিনেমার ফার্স্ট লুক। যদিও এখনো ছবিটির নাম চূড়ান্ত হয়নি।

    ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়, অ্যাকশন ঘরানার ছবিটি পরিচালনা করছেন বিবেক চৌহান। ছবিটির লুক সামনে আসতেই নেট দুনিয়ায় শোরগোল পড়ে গিয়েছে।

    অভিনেতাদের ফার্স্ট লুকে দেখা যাচ্ছে তাঁরা পাশাপাশি বসে রয়েছেন। পোশাক পরিকল্পনা দেখে অনেকেই অনুমান করছেন, বিদেশের প্রেক্ষাপটে ছবির পরিকল্পনা করা হয়েছে।

    জ্যাকি শ্রফ ইনস্টাগ্রামে ছবির লুক পোস্ট করে লিখেছেন, ‘শুটিংয়ে ধামাকা, কিন্তু অটুট বন্ধুত্ব।’

    সানি দেওলও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির লুক শেয়ার করে একই ধরনের কথা লিখেছেন।

    এই ছবির লুক প্রকাশ্যে আসতেই চার বর্ষীয়ান অভিনেতার অনুরাগীরা নেট দুনিয়ায় শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। কেউ লিখেছেন, ‘এ রকমই একটা ছবির অপেক্ষায় ছিলাম।’ কেউ আবার মনে করিয়ে দিয়েছেন, ‘আশির দশকের নস্টালজিয়া ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ।’

    ২০১০ সালে মুক্তি পেয়েছিল হলিউড ছবি ‘দ্য এক্সপ্যান্ডেবলস’। হলিউডের এক ঝাঁক বর্ষীয়ান অভিনেতাকে দেখা গিয়েছিল সেই অ্যাকশন থ্রিলারে। ছিলেন সিলভেস্টার স্ট্যালোন, জেট লি, জেসন স্ট্যাথামের মতো অভিনেতারা। পরে ছবিটির তিনটি পর্ব তৈরি হয়। ‘এক্সপ্যান্ডেবলস’-এর মতো সফল ফ্র্যাঞ্চাইজির অনুকরণে হিন্দি ছবিটিকে ভাবা হয়েছে কি না, সে প্রশ্নও উঠছে। যদিও ছবিটি সংশ্লিষ্টরা আপাতত এ নিয়ে বাড়তি কোনো তথ্য প্রকাশ করতে নারাজ।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ