ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • চমক নিয়ে আসছেন সালমান খান

    চমক নিয়ে আসছেন সালমান খান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বড় ধরনের চমক নিয়ে হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। এবার তার দুই ভাই আরবাজ খান ও সোহেল খান তার সঙ্গে সিনেমায় দেখা যাবে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন আরবাজ খান।

    আরবাজ খান বলেন, ‘আমাদের তিনজনের যখন দেখা হয় তখন আমরা সিনেমা, চিত্রনাট্য, গান নিয়ে আলোচনা করি। নতুন কী করা যায়, তা নিয়েও আলোচনা হয়। আর এই আলোচনার মধ্যে থেকেই আমরা পরিকল্পনা করি একসঙ্গে তিনজন মিলে কিছু একটা করব। প্ল্যান চলছে। চিত্রনাট্য নিয়ে কথাও চলছে। খুব শিগগিরিই ফ্লোরে আনার (শুটিং করার) চেষ্টা হচ্ছে।’

    তিনি বলেন, ‘আসলে আমাদের তিনজনের মধ্যে সালমান ভাই সবচেয়ে ব্যস্ত। সালমান একটু ফ্রি হলেই এই ছবি নিয়ে কাজ শুরু করতে হবে।’

    সম্প্রতি ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির নতুন ঝলকে লম্বা চুলে বাজিমাত করলেন বলিউডের সুলতান। তামিল ছবি ‘বীরম’-এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। সালমানের নিজস্ব প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ফারহাদ শামজি। চিত্রনাট্য লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা।

    নতুন এই ঝলকে একেবারে ‘দাবাং’ মুডেই ক্যামেরার সামনে ফিরেছেন সালমান। বদলে ফেলেছেন নিজের লুক। তার মাথার চুল নেমে এসেছে পিঠ পর্যন্ত। মুখে রয়েছে দাড়ি, চোখে রোদচশমা। তাতেই মন জয় করে নিয়েছেন বলিউডের সুলতান।

    সালমান ছাড়াও এ ছবিতে দেখা যাবে দক্ষিণী তারকা ভেঙ্কটেশ এবং জগপতিবাবুকে। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন রামচরণ। হিন্দি টেলিভিশনের কিছু তারকাকেও ছবিতে দেখা যাবে। রাঘব জুয়াল, সিদ্ধার্থ নিগম, পলক তিওয়ারির পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন সালমানের প্রিয় পাত্রী শেহনাজ গিলও। আগামী ৩০ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পাবে ‘কিসি কা ভাই কিসি কি জান’।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ