ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • গোপনে শুটিং করছেন শাকিব-মিতু

    গোপনে শুটিং করছেন শাকিব-মিতু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকাই সিনেমার পোস্টার বয় শাকিব খান। গোপনে ‘আগুন’ সিনেমার শেষ লটের শুটিং করছেন তিনি। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় উপস্থাপক, মডেল ও নবাগত চিত্রনায়িকা জাহারা মিতু। এটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন।

    বদিউল আলম খোকন পরিচালিত শাকিবের অন্যান্য সিনেমার মতো এটি নিয়েও সিনেমা হল মালিকদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। কারণ এই সিনেমাটি দিয়ে দীর্ঘদিন পর আবারও সিনেমায় ফিরছেন পরিচালক-নায়কের সুপারহিট জুটি খোকন-শাকিব।

    প্রায় দুই বছর পর ৫ নভেম্বর থেকে সিনেমাটির শেষ লটের শুটিং শুরু হয়েছে। গাজীপুরের একটি রিসোর্টে চলছে সিনেমার শুটিং। তবে পরিচালক খোকন ও কলাকুশলীরা এ বিষয়ে বিস্তারিত কিছু না জানালেও শুটিং ইউনিট সূত্রে জানা যায়, গাজীপুরে এর শুটিং চলছে। শুটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সম্পাদনের টেবিলে যাবে সিনেমাটি।

    আরও একটি সূত্রে জানা গেছে, সামনের দুই ঈদের যেকোনো একটিতে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

    উল্লেখ্য, ২০১৯ সালের ৫ আগস্ট শুটিং শুরু হয় ‘আগুন’ সিনেমার। সে বছর অক্টোবরে শেষ হয় এর দ্বিতীয় লটের কাজ। এরপর সিনেমাটির প্রযোজক ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার হলে অনিশ্চিত হয়ে পড়ে সিনেমার ভবিষ্যৎ।

    সিনেমাটিতে শাকিব-মিতু ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা রউফ, আফজাল শরীফ, সুব্রতসহ অনেকে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ