ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • নির্বাচনে সব নাগরিকের অংশগ্রহণের প্রত্যাশা যুক্তরাষ্ট্রের

    নির্বাচনে সব নাগরিকের অংশগ্রহণের প্রত্যাশা যুক্তরাষ্ট্রের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, বাংলাদেশে রাজনৈতিক প্রক্রিয়া ও পরবর্তী নির্বাচনে আমরা একটি শক্তিশালী নাগরিক অংশগ্রহণের প্রত্যাশা করি। বাংলাদেশের জনগণ শেষ পর্যন্ত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের নিজস্ব সরকার নির্বাচন করতে সক্ষম হবে, এটাই আমাদের আশা।

    সোমবার (৭ নভেম্বর) যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

    বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে আবারো কারাগারের পাঠানোর হুমকি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অবিলম্বে তার মুক্তির আহ্বান জানানো হবে কি না, এমন প্রশ্নের উত্তরে নেড প্রাইস বলেন, আমাদের বৈদেশিক নীতির কেন্দ্রে রয়েছে গণতন্ত্র ও মানবাধিকার। বাংলাদেশ সরকারসহ সারা বিশ্বের সব সরকারের কাছে আমরা নিয়মিত এই বিষয়গুলো উত্থাপন করি।

    আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং রাজনৈতিক প্রতিষ্ঠানকে শক্তিশালীকরণ, আইনের শাসন মেনে চলা এবং সমগ্র বাংলাদেশিদের জন্য মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সুরক্ষার আহ্বান জানাই।

    আমরা জনগণের শান্তিপূর্ণভাবে সমাবেশ, নিরাপদে উদ্বেগ প্রকাশ করার স্বাধীনতা ও বিরোধী দলগুলো ভয়ভীতি ও দমন-পীড়নের সম্মুখীন না হয়ে যেন প্রচারণা চালাতে পারে, তার জন্য বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ করছি।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ