ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • মঙ্গলবার পূর্ণ চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও

    মঙ্গলবার পূর্ণ চন্দ্রগ্রহণ, দেখা যাবে বাংলাদেশ থেকেও
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মঙ্গলবার  (৮ নভেম্বর) পূর্ণ চন্দ্রগ্রহণ। এ দিন বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকে এ দৃশ্য দেখা যাবে। জানা গেছে, মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ গ্রহণ শুরু হবে। গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপের ওশান ভিউ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে। কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে। পূর্ণগ্রহণ থেকে চাঁদের নির্গমন হবে ৫টা ৪২ মিনিটে। রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেল ৫টা ৫ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ৮টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে।

    তিন বছরের আগে আর পূর্ণ চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তাই সরাসরি দেখতে না পারলেও লাইভস্ট্রিমে দেখতে পারেন এই অনন্য দৃশ্য। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ভিত্তিক গ্রিফিথ অবজারভেটরি ও ইতালি ভিত্তিক ভার্চুয়াল টেলিস্কোপ প্রজেক্ট লাইভস্ট্রিম করবে এই চন্দ্রগ্রহণ।চলতি বছর এটি দ্বিতীয় চন্দ্রগ্রহণ। বছরের প্রথম চন্দ্রগ্রহণটি হয়েছিল মে মাসে। পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ হবে ২০২৫ সালে। এর মধ্যবর্তী সময়ে বহু আংশিক চন্দ্রগ্রহণ হবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ