ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • 'অভিনয়ে শাহরুখ-সালমানকেও ছাড়িয়ে গেছেন ইমরান'

    'অভিনয়ে শাহরুখ-সালমানকেও ছাড়িয়ে গেছেন ইমরান'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইমরান খানের ওপর গুলির ঘটনাকে ‘নাটক’ বললেন পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্টের (পিডিএম) প্রধান মাওলানা ফজলুর রহমান।

    রবিবার (৬ নভেম্বর) তিনি জানান যে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ওপর হামলার বিষয়ে তার সন্দেহ রয়েছে। এক সংবাদ সম্মেলনে তিনি ঘটনাটিকে অভিনয় বলে অভিহিত করে বলেন, ইমরান খান অভিনয়ে বলিউড তারকা শাহরুখ এবং সালমান খানকেও ছাড়িয়ে গেছেন। খবর দ্য ডন।

    মাওলানা ফজলুর রহমান বলেন, প্রথম দিকে আমি ওয়াজিরাবাদের ঘটনায় ইমরানের প্রতি সহানুভূতি জানিয়েছিলাম। কিন্তু এখন বুঝতে পারছি এটি একটি নাটক ছিল। পিডিএম প্রধান ৩ নভেম্বর পিটিআই-এর লং মার্চের সময় গুলির ঘটনার ‘পুঙ্খানুপুঙ্খ তদন্ত’র আহ্বান জানিয়েছিলেন।

    মাওলানা ফজলুর রহমানের অভিযোগ, পিটিআই প্রধান গুলি নিয়ে যে দাবি করছেন তাতে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। ইমরানকে লক্ষ্য করে একটি গুলি করা হয়েছে নাকি তার বেশি? আঘাতটি ‘এক পায়ে না উভয়ে’ তা স্পষ্ট নয়।

    মাওলানা ফজল বলেন, গুলির পর ইমরান খানকে কাছের হাসপাতালে ভর্তি করার পরিবর্তে লাহোরে কেনো নিয়ে যাওয়া হয়েছিল? বলা হচ্ছে, বন্দুক থেকে বের হওয়া গুলির টুকরা দ্বারা আহত হয়েছেন ইমরান খান। কিন্তু এটা কীভাবে সম্ভব যে একটা বুলেট টুকরো টুকরো হয়ে গেল। আমরা বোমা হামলার সময় এমনটা শুনেছি, কিন্তু বুলেটের ক্ষেত্রে এটি সম্ভব নয়।

    পিডিএম প্রধান বলেছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ৩ নভেম্বরের ঘটনা নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছেন। ইমরানের মেডিকেল রিপোর্টে অসঙ্গতি রয়েছে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে।

    তিনি বলেন, পিটিআইয়ের লংমার্চের নিরাপত্তার দায়িত্ব পাঞ্জাব সরকারের। এই লংমার্চ ব্যর্থ হয়েছে। তিনি কেন্দ্রীয় সরকারকে ইমরান খানের প্রতি আর ‘নরম’ না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পিটিআই চেয়ারম্যান তার পছন্দের নতুন সেনা প্রধানের নিয়োগ ছাড়া আর কিছুই চান না।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ