ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা র‍্যাব-৮'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএমপি কমিশনারের অংশগ্রহণ মধ্যরাতে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে উত্তপ্ত ববি    পরকীয়া সন্দেহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা
  • পাথরঘাটায় শাপলা ক্লিনিকের মালিক ও চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা

    পাথরঘাটায় শাপলা ক্লিনিকের মালিক ও চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটা বেসরকারি শাপলা ক্লিনিকে রোগীর সাথে প্রতারণা করার অভিযোগে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক কর্মকর্তা ডাক্তার বশির আহমেদ ও ক্লিনিকের মালিক মকবুল হোসেন মিলনসহ মোট ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। পরে রবিবার দুপুরে তাদের পাথরঘাটা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে ডাক্তার বশিরকে জামিন মঞ্জুরকরে ক্লিনিক মালিক মিলনকে কারাগারে প্রেরণ করে আদালত।

    এর আগে শনিবার রাতে তাদের বিরুদ্ধে রুগীর সাথে প্রতারনা করার অভিযোগে পাথরঘাটা থানায় মামলা দায়ের করেন রোগীর স্বজনরা। এঘটনায় রবিবার দুপুর দেড়টার দিকে শাপলা ক্লিনিকটি সিলগালা করা হয়েছে।

    জানাগেছে, গত বুধবার পাথরঘাটা হাসপাতাল রোডে অবস্থিত শাপলা ক্লিনিকে সুরমা আক্তার নামে এক রোগী ভর্তি হয়। পরীক্ষা নিরীক্ষা শেষে তার অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়ে। পরে রাত দশটার দিকে অপারেশন থিয়েটার নিয়ে ডাক্তার বশির আহমেদ অপারেশন শুরু করেন। পেটে অস্ত্র পচারের পর দেখতে পায় অ্যাপেন্ডিসাইটিসের পাশে আরেকটি টিউমার। তাৎক্ষণিক তিনি রোগীর স্বজনদের কাছে এই অপারেশনের অপারগতা প্রকাশ করেন এবং রোগীর কাটাছেঁড়া স্থানে সেলাই করে তাকে ক্লিনিক এর বেডে পাঠান এবং তাৎক্ষণিক রোগীকে বরিশাল নেওয়ার জন্য তিনি ক্লিনিক কর্তৃপক্ষ এবং রোগীর স্বজনদের নির্দেশ দেন।
    এ সময় রোগীকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে না পাঠিয়ে ঢাকা থেকে আগত সাবেক সিভিল সার্জন ডাক্তার তরুণ কুমার নামে এক ডাক্তার এনে দ্বিতীয়বার অপারেশন থিয়েটারে কাটা ছিড়া করেন। এ সময় ডাক্তার তরুণ কুমার টিউমারের সাথে নারীর প্যাচ লাগানো দেখে তিনিও এই অপারেশন করতে অস্বীকৃতি জানিয়ে তিনি বরিশালে নিয়ে চিকিৎসা দেয়ার কথা জানান। ওই নারীর একই স্থানে দুইবার অপারেশন করায় অসুস্থ হয়ে পড়লে রোগীর বাবা মো.লাহু মিঞা পাথরঘাটা থানায় মামলা করেন। মামলায় সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বশির আহমেদ, সাবেক সিভিল সার্জন ডাক্তার তরুন কুমার সিকদার, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মোস্তাফিজুর রহমান তুহিন, ক্লিনিক এর মালিক মকবুল হোসেন মিলন, ম্যানেজার মোহাম্মদ মিলন, নার্স মনিকাকে আসামি করে মামলা করেন ।

    এদিকে ডাক্তারদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা করার প্রতিবাদে পাথরঘাটা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ক্লিনিক মালিক সমিতি অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকে তাদের ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ রেখেছেন। এতে ভোগান্তিতে পরেছে চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা।

    এদিকে রবিবার বেলা দুইটার দিকে ক্লিনিক মালিক সমিতির সাথে জরুরি সভা করে ধর্মঘট প্রত্যাহার করে নিয়ম মেনে চিকিৎসা সেবা চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার সাইফুল হাসান। তবে মালিক সমিতি ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে কোন সিদ্ধান্ত জানায়নি।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ