ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • প্রকাশ্যে আসছে ইমরান-পড়শীর ভালোবাসার গল্প

    প্রকাশ্যে আসছে ইমরান-পড়শীর ভালোবাসার গল্প
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    টানা এক বছর পর ফের চমক নিয়ে হাজির হচ্ছেন ইমরান-পড়শী জুটি। সর্বশেষ তাদের দেখা যায়, ‘এক দেখায়’। ইউটিউবে গানটির ভিউ প্রায় দুই কোটির ঘরে। এবার তারা হাজির হচ্ছেন ‘দ্বিতীয় জীবন’ নিয়ে। সিএমভির ব্যানারে গানটি প্রকাশ হবে আগামীকাল সোমবার। এমনটাই জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার এসকে সাহেদ আলী।

    গানটি প্রসঙ্গে পড়শী বলেন, ‘প্রায় এক যুগের পরিচয় আমাদের। বয়সে ইমরানের ছোট আমি। কিন্তু সম্পর্কটা বন্ধুর মতো। শুধু আমাদের নয়, দুজনের পরিবারের মধ্যেও ভালো সম্পর্ক। তাই একসঙ্গে দুজনের কাজটা সহজ হয়, মনের মতো করে করা যায়। এটি তেমনই হয়েছে।’

    বান্দরবানে পাহাড়ের পাদদেশে গানটির শুটিংয়ে অনেক কষ্ট হয়েছে জানিয়ে এই গায়িকা বলেন, ‘পাহাড়ের নিচে বালু, বালুর ওপর শুটিং। নিচে প্রচণ্ড গরম, মাথার ওপর সূর্য। বালুর মধ্যে দাঁড়িয়ে রোমান্টিকতা কি আসে? সেই পরিস্থিতিতে রোমান্টিক দৃশ্য করা সহজ ছিল না।’

    গানটি নিয়ে দারুণ আশাবাদী ইমরানও। তার ভাষ্য, ‘এটি গল্পভিত্তিক রোমান্টিক গান। গানের মধ্যে আমাদের অভিনয়ও করতে হয়েছে। মিউজিক ভিডিও হলেও গানটি দেখতে বসে একটি ছেলে ও মেয়ের ভালোবাসার গল্প পাবেন দর্শকেরা। গানে একটা নতুন চমক পাবেন তারা।’

    গানের ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। ‘দ্বিতীয় জীবন’র কথা লিখেছেন কবির বকুল। আর সুর-সংগীত করেছেন ইমরান নিজেই।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ