ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার এমপি সান্টুকে উজিরপুর প্রেস ক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির ফুলেল শুভেচ্ছা বিসিসি পরিদর্শনে এমপি সেলিমা রহমান  পুলিশের হেফাজত থেকে কয়েকঘন্টা পর মুক্তি পেলেন জাপা নেতা হাবুলসহ ৬ জন ঢাকা মেডিকেলে নেওয়া হলো হাসানুল হক ইনুকে
  • প্রধানমন্ত্রীকে নিয়ে উসকানিমূলক বক্তব্য

    রিমান্ডে সাবেক এমপি সুলতানা

    রিমান্ডে সাবেক এমপি সুলতানা
    ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সংরক্ষিত নারী আসনের সাবেক সদস্য এবং মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় এই রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

    আজ রবিবার দুপুরে শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালত। তাকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই আশরাফুল আলম।

    এর আগে আজ রাজধানীর টিকাটুলী এলাকা থেকে তাকে গ্রেফতার করেন র‌্যাব -৩ এর সদস্যরা। তার আগে সকালে রাজধানীর পল্টন থানায় ওই মামলা করেন গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ।

    বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বরিশালের সমাবেশ শেষ করে লঞ্চ করে ঢাকা ফেরেন। রবিবার সকালে সদরঘাটে লঞ্চ থেকে নেমে বাসায় আসার পথে টিকাটুলী এলাকায় র‌্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেন। সুলতানা আহমেদের স্বামী তৌফিক আহমেদের কাছে থেকে এটা নিশ্চিত হয়েছি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ